রাজধানীর মিরপুরে অবস্থিত মেঘবরণী রেস্তো-পার্টি সেন্টার আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল লাইভ মিউজিক শো। এই রেস্টুরেন্টে আসা ভোজনপ্রেমীরা মুখরোচক ও আন্তর্জাতিক মানের খাবারের সাথে উপভোগ করতে পারবেন লাইভ মিউজিক।
শুক্রবার (১মে) সন্ধ্যায় এক বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে রেস্টুরেন্টে আসা কাস্টমারদের জন্য লাইভ মিউজিকের আয়োজন করা হয়। শিল্পী মাহাদি হাসানের মনমুগ্ধকর পরিবেশনায় উপস্থিত সবাই উপভোগ করেন অসাধারণ এক সন্ধ্যা। সবার অংশগ্রহণে মুখর ছিল পুরো আয়োজন সাথে তাদের সকল খাবারের উপর ছিল ৫% ডিসকাউন্ট, সেই সাথে একটি স্মরণীয় মুহূর্ত হয়ে রইলো মেঘবরনীর জন্য।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেঘবরনীর সম্মানিত চেয়ারম্যান, এমডি, এফডিসহ প্রতিষ্ঠানের অন্যান্য ব্যক্তিবর্গ এবং অগণিত সম্মানিত কাস্টমার।
এসময় অতিথিদের জন্য ছিল সুবিশাল ও অত্যাধুনিক স্ক্রিনে লাইভ মিউজিক উপস্থাপনা। লাইভ মিউজিক ও সুন্দর পরিবেশসহ রেস্টুরেন্টটি সন্ধ্যার পর দারুণ জমে ওঠে।
মেঘবরণীতে এসে আপনার বিশেষ মুহূর্তগুলো করে তুলুন আরও স্মরণীয়। সেই সাথে বিবাহ, বৌ ভাত, গায়ে হলুদসহ যেকোনো কর্পোরেট ইভেন্টের জন্য বুকিং করার সুযোগও রয়েছে। এছাড়াও মেঘবরণীর বিশেষ আয়জন পাকিস্তানি থালি (লাহরি, মুলতানি), টাটকা সি-ফুড ও নানান স্বাদের স্পেশাল কাবাব উপভোগ করতে চলে আসতে পারেন।

