ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)-এর স্ত্রী, বিশিষ্ট শিক্ষাবিদ মিজ্ দিলারা হাফিজের মৃত্যুতে রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এমপি গভীর শোক প্রকাশ করেছেন।
শোকবার্তায় প্রতিমন্ত্রী বলেন, মিজ্ দিলারা হাফিজ একজন নিবেদিতপ্রাণ শিক্ষাবিদ হিসেবে দেশের শিক্ষাখাতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তাঁর কর্মময় জীবন জাতির জন্য অনুসরণীয় হয়ে থাকবে।
তিনি মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার ও স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানান।

