আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ কখন, মোবাইলে দেখবেন যেভাবে

আলজেরিয়ার বিপক্ষে দারুণ জয়ের পর এবার অস্ট্রিয়ার মুখোমুখি হতে যাচ্ছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আজ সোমবার (২২ জুন) বাংলাদেশ সময় রাত ১১টায় মাঠে নামবে লিওনেল মেসির দল। ম্যাচটি ঘিরে ফুটবলপ্রেমীদের মধ্যে বিরাজ করছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।

দেশের দর্শকরা ঘরে বসেই টেলিভিশনে সরাসরি উপভোগ করতে পারবেন ম্যাচটি। রাষ্ট্রায়ত্ত চ্যানেল বিটিভির পাশাপাশি টি-স্পোর্টস ও সময় টিভিতে আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচের সরাসরি সম্প্রচার করা হবে।

এছাড়া স্মার্টফোন, ট্যাব কিংবা ল্যাপটপ থেকেও ম্যাচ দেখার সুযোগ থাকছে। নির্ধারিত সাবস্ক্রিপশন ফি দিয়ে দর্শকরা মাই রবি অ্যাপ, বাংলালিংকের টফি এবং গ্রামীণফোনের বায়োস্কোপ প্ল্যাটফর্মে ম্যাচটি উপভোগ করতে পারবেন।

বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার হয়ে লিওনেল মেসির পারফরম্যান্স দেখার অপেক্ষায় রয়েছেন কোটি কোটি সমর্থক। অস্ট্রিয়ার বিপক্ষে এই লড়াইয়ে দলটি জয়ের ধারাবাহিকতা ধরে রাখতে পারবে কি না, সেটিই এখন দেখার বিষয়।

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles