ধানমন্ডি ৩২-এ পেশাগত দায়িত্ব পালনকালে এক সাংবাদিকের ওপর হামলার ঘটনায় চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (সিআরএ) গভীর উদ্বেগ, তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে।
সাংবাদিকদের ওপর যে কোনো ধরনের হামলা, ভয়ভীতি প্রদর্শন কিংবা পেশাগত দায়িত্ব পালনে বাধা প্রদান গণমাধ্যমের স্বাধীনতা ও গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী। ধানমন্ডি ৩২ এলাকায় সংঘটিত এ ঘটনায় সংশ্লিষ্ট সাংবাদিক শারীরিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদে জানা গেছে। আমরা মনে করি, এ ধরনের ঘটনা স্বাধীন সাংবাদিকতা চর্চার পরিবেশকে বাধাগ্রস্ত করে এবং সংবাদকর্মীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ সৃষ্টি করে।
চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (সিআরএ) এ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানাচ্ছে। একই সঙ্গে ভবিষ্যতে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানাচ্ছে।
আমরা আহত সাংবাদিকের দ্রুত সুস্থতা কামনা করছি এবং দেশের সকল সংবাদকর্মীর নিরাপদ ও স্বাধীনভাবে পেশাগত দায়িত্ব পালনের পরিবেশ নিশ্চিত করার দাবি পুনর্ব্যক্ত করছি।

