বৃন্দাবন সরকারি কলেজকে ৫-০ গোলে বিধ্বস্ত করল ময়মনসিংহ মহাবিদ্যালয়

আন্তঃকলেজ ফুটবল প্রতিযোগিতা-২০২৬-এর জাতীয় পর্যায়ে শুভ সূচনা করেছে ময়মনসিংহ মহাবিদ্যালয়। আজ (বুধবার) বীর শ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়াম অনুষ্ঠিত ম্যাচে তারা হবিগঞ্জের বৃন্দাবন সরকারি কলেজকে ৫-০ গোলের বিশাল ব্যবধানে পরাজিত করে পরবর্তী রাউন্ডে কোয়ালিফাই করেছে।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে এবং ক্রীড়া পরিদপ্তরের সহযোগিতায় নক-আউট পদ্ধতিতে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। আজ সকালে ভার্চুয়ালি যুক্ত হয়ে দেশব্যাপী এই টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্রীড়া পরিদপ্তরের পরিচালক মাহবুবুর রহমান। উপস্থিত ছিলেন ক্রীড় প্রতিমন্ত্রীর একান্ত সচিব কবির খানসহ অন্যরা।

উদ্বোধনী দিনে মাঠের লড়াইয়ে ময়মনসিংহ বিভাগীয় চ্যাম্পিয়ন ময়মনসিংহ মহাবিদ্যালয় শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল উপহার দেয়। মাঠের চারপাশজুড়ে দারুণ পাসিং ও টিম স্পিরিটের প্রদর্শনীর মাধ্যমে প্রথমার্ধেই তারা ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয়। ম্যাচের নির্ধারিত সময়ের মধ্যে বৃন্দাবন সরকারি কলেজের রক্ষণভাগকে ব্যস্ত রেখে একের পর এক গোল করে ৫-০ ব্যবধানের এই বিশাল জয় নিশ্চিত করে ময়মনসিংহ মহাবিদ্যালয়। অন্যদিকে, বৃন্দাবন সরকারি কলেজ বেশ কিছু আক্রমণ চালালেও ময়মনসিংহের শক্তিশালী রক্ষণভাগ ও গোলরক্ষকের দক্ষতায় কোনো গোল করতে পারেনি।এর আগে উদ্বোধনী বক্তব্যে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক বলেছিলেন, “কলেজ পর্যায়ের এই ফুটবলারদের মধ্য থেকেই আগামী দিনের জাতীয় দলের তারকা খেলোয়াড় বেরিয়ে আসবে।” আজকের ম্যাচে মাঠের ফুটবলারদের নৈপুণ্যে প্রতিমন্ত্রীর সেই আশাবাদের স্পষ্ট প্রতিফলন দেখা গেছে।

উল্লেখ্য, দেশের ৮টি বিভাগের সেরা ১৬টি কলেজ দল নিয়ে আয়োজিত এই টুর্নামেন্টের নক-আউট পর্বে অনুষ্ঠিত হবে। ২৪ মে প্রতিযোগিতার ফাইনাল ম্যাচ আয়োজন করা হবে।

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles