বাঘাইছড়ির মাহিল্ল্যায় ধানের শীষের সমর্থনে যুবদলের র‍্যালি ও প্রচারণা সভা অনুষ্ঠিত

 

রুপম চাকমা (দিঘীনালা) রাঙ্গামাটি  ।।

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার আমতলী ইউনিয়নে ধানের শীষের সমর্থনে বর্ণাঢ্য র‍্যালি ও প্রচারণা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার (৭ ফেব্রুয়ারি)  আমতলী ইউনিয়ন যুবদলের উদ্যোগে এই রাজনৈতিক কর্মসূচির আয়োজন করা হয়।

শনিবার বিকেলে একটি বিশাল র‍্যালি ইউনিয়নের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালি শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন আমতলী ইউনিয়ন যুবদলের সভাপতি কামাল উদ্দিন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক আবদুল সবুর। বক্তব্যে তিনি বলেন, “তৃণমূল পর্যায়ে ধানের শীষের জোয়ার সৃষ্টি হয়েছে। সাধারণ মানুষের অধিকার রক্ষায় যুবদল রাজপথে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর যুবদলের আহ্বায়ক মো. নিজাম উদ্দিন, সদস্য সচিব ওমর ফারুক, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আবদুল মাবুদ ও আবু জাহেদ, জেলা যুবদলের সদস্য মো. জসিম উদ্দিন এবং উপজেলা যুবদলের সদস্য আজগর আলী।

বক্তারা আসন্ন নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে নেতা-কর্মীদের ঘরে ঘরে গিয়ে গণসংযোগ বাড়ানো এবং সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

সভায় ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিপুল সংখ্যক নেতা-কর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles