মোরেলগঞ্জে মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের কেন্দ্রীয় নেতার লিফলেট বিতরণ

 বাগেরহাটের মোরেলগঞ্জে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র সংস্কারের ৩১ দফা বাস্তবায়নে তৃণমূল নেতাকমী ও সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করলেন কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের সাধরণ সম্পাদক মোরেলগঞ্জ-শরণখোলা আসনে দলীয় মনোনয়ন প্রত্যাশী মো. ইব্রাহিম হোসেন।

রবিবার বিকেল ৫টায় সকাল ১০ টায় উপজেলার কালিকাবাড়ি বাজার ব্যবসায়ীসহ তৃণমূল নেতা কর্মীদের দ্বারে দ্বারে ঘুরে এ লিফলেট বিতরণ করেন। পরে  এক সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের নেতা মো. ইব্রাহিম হোসেন।

এ সময় তার সাথে ছিলেন জাতীয়তাবাদী কৃষক দলের পৌর সভাপতি মো. ইব্রাহিম হাওলাদার, এইচএম  শহিদুজ্জামান, কর্মজীবী দলের উপজেলা সভাপতি ইলিয়াস হোসেন, শ্রমীক দল নেতা মুকিত হোসেন রোকন, কর্মজীবী দল নেতা খায়রুল ইসলাম নান্টু, মশিউর রহমান দিদারসহ বিভিন্ন নেতৃবৃন্দ।

মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম হোসেন বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র সংস্কারের ৩১ দফা বাস্তবায়ন হলে আগামীর বাংলাদেশ হবে একটি উন্নয়নশীল দেশ, বিগত ফ্যাসিষ্ট আওয়ামী লীগ সরকারের আমলে সাংবাদিক সাগর রুনি হত্যার বিচারসহ সকল হত্যার বিচার করা হবে বাংলার মাটিতে। আগামি ফেব্রুয়ারী মাসে জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ধানের শীষ প্রতিকে ভোট দিয়ে  বিজয় করার আহ্বান জানান এ নেতা।

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles