নড়াইলের বাঁশগ্রাম ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের কর্মীসভা অনুষ্ঠিত

বাংলাদেশ জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দলের কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। (১৯ সেপ্টেম্বর) শুক্রবার  বিকেলে হোগলাডাঙ্গা বাজারে সেচ্ছাসেবক দলের কর্মীসভায় বাঁশগ্রাম ইউনিয়ন সেচ্ছাসেবক দলের আহবায়ক মো: জিসানুর রহমানের সভাপতিত্বে ও বাঁশগ্রাম ইউনিয়ন সেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো: মনির শিকদারের সঞ্চালনায়,সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,নড়াইল জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মো: মনিরুল ইসলাম,প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন,জেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক খন্দকার মঞ্জুরুল সাইদ বাবু,বিশেষ

অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,নড়াইল সদর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মোজাহিদুর রহমান পলাশ,নগর বিএনপি’র সাধারণ সম্পাদক খন্দকার ফশিয়ার রহমান,জেলা সেচ্ছাসেবক দলের

সদস্য সচিব মো: আরিফুজ্জামান মিলন,উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন,নড়াইল সদর থানা সেচ্ছাসেবক দলের আহবায়ক খন্দকার মশিয়ার রহমান,বিশেষ বক্তা হিসাবে উপস্থিত ছিলেন,সদর থানা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব তরিকুল ইসলাম সোহাগসহ জেলা ও থানা বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় বক্তা’রা বলেন,বর্তমান কিছু দল ইসলাম ধর্মকে পুঁজি করে রাজনীতি করছে এবং তারা জান্নাতের টিকিট বিক্রি করছে। তাদের প্রধান হাতিয়ার মহিলা কর্মী। ইসলামে কোথাও বলা আছে কি মহিলারা পুরুষদের মাঝে থেকে ভোট ভিক্ষা করবে? যদি না থাকে তাহলে তারা ভণ্ড এবং এই ভণ্ডামি বাংলার সাধারণ মানুষ মেনে নেবে না।

বক্তারা আরো বলেন,সকল নেতা-কর্মী নিজেদের মধ্যে সকল ভেদাভেদ ভুলে দলকে শক্তিশালী করতে হবে এবং বাংলাদেশের প্রতীক (ধানের শীষ) এর পক্ষে ভোট চাইতে হবে। এছাড়া সাধারণ মানুষের মধ্যে সম্প্রদায় ভিত্তিক সহমর্মিতা বৃদ্ধি করতে হিন্দু সম্প্রদায়ের বড় উৎসব শারদীয় দুর্গা পুজায় সহযোগিতা নিশ্চিত করার আহ্বান জানানো হয়।

এ সময় নড়াইল সদর থানা সেচ্ছাসেবক দলের আহবায়ক খন্দকার মশিয়ার রহমান বাঁশগ্রাম ইউনিয়ন সেচ্ছাসেবক দলকে সাংগঠনিকভাবে শক্তিশালী করার লক্ষ্যে আহবায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করেন,এবং নতুন নেত্রীত্বদানকারীদের সাংগঠনিকভাবে শক্তিশালী করার আহ্বান জানান।

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles