নড়াইল বাসিকে ড. ফরিদুজ্জামানের শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নড়াইল-০২ আসনে মনোনয়ন প্রত্যাশী ন্যাশনাল পিপলস্ পার্টি (এনপিপি)-এর চেয়ারম্যান ও জাতীয়তাবাদী সমমনা জোটের সমন্বয়ক এ্যাডভোকেট ড. ফরিদুজ্জামান ফরহাদ নড়াইল ০২ আসন বাসিকে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে হিন্দু সম্প্রদায়সহ দেশের সকল নাগরিককে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

ড. ফরিদুজ্জামান ফরহাদ বলেন,আমি নড়াইল-০২ আসনের মানুষের কল্যাণে ও এলাকার সার্বিক উন্নয়নের জন্য কাজ করতে চাই। শিক্ষা,স্বাস্থ্য,কৃষি ও কর্মসংস্থান খাতের উন্নয়ন আমার প্রধান অঙ্গীকার। এদিকে,নড়াইল জেলায় শারদীয় দুর্গোৎসবকে ঘিরে ইতিমধ্যেই উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে।

জেলার বিভিন্ন মণ্ডপে সাজসজ্জার কাজ শেষ পর্যায়ে পৌঁছেছে। পূজা উদযাপনকে কেন্দ্র করে বাজার,রাস্তা ও গুরুত্বপূর্ণ স্থানগুলোতে আনন্দময় পরিবেশ তৈরি হয়েছে। স্থানীয় ব্যবসায়ীরা মণ্ডপ সাজসজ্জার উপকরণ ও অন্যান্য উৎসব সামগ্রী সরবরাহে ব্যস্ত রয়েছেন।

জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন উৎসবের নিরাপত্তা নিশ্চিত করতে পূর্ণ প্রস্তুতি নিয়েছে। প্রতিটি মণ্ডপে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে,যাতে দুর্গোৎসব শান্তিপূর্ণ ও আনন্দময় পরিবেশে উদযাপন করা যায়।

শারদীয় দুর্গোৎসবকে কেন্দ্র করে নড়াইল জেলার হিন্দু সম্প্রদায়ের মধ্যে ইতিমধ্যেই উৎসবের আনন্দ শুরু হয়েছে। স্থানীয়রা মণ্ডপে বিভিন্ন পূজা সামগ্রী সাজাচ্ছেন এবং সম্প্রদায়ের মধ্যে ভ্রাতৃত্ব ও আনন্দের পরিবেশ লক্ষ্য করা যাচ্ছে। এছাড়া, জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনও শারদীয় আনন্দ উদযাপনে অংশগ্রহণ করছে। শিক্ষার্থী ও সাধারণ মানুষ উৎসবের প্রস্তুতি কার্যক্রমে সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন। নড়াইল-০২ আসনের মানুষের কাছে ড. ফরিদুজ্জামান ফরহাদ

এই শুভেচ্ছা বার্তা’র গ্রহণযোগ্যতা পাচ্ছেন। স্থানীয়’রা আশা প্রকাশ করে বলেন,মনোনয়ন প্রাপ্ত হলে ড. ফরিদুজ্জামান ফরহাদ আমাদের কল্যাণে ও এলাকার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles