ফেনীতে ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের ইফতারে বিশিষ্টজনদের মিলনমেলা

ফেনী সংবাদদাতা।

পেশাদার চিত্র সাংবাদিকদের জাতীয় সংগঠন বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন ফেনী জেলা শাখার আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার (৪ মার্চ) শহরের সিজলার চাইনিজ রেস্টুরেন্টে আয়োজিত দোয়া ও ইফতারে অংশ নিয়েছেন জেলা প্রশাসন,ফেনীর বিভিন্ন পত্রিকার সম্পাদক ও গণমাধ্যমকর্মীরা।

এছাড়াও বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ, ফেনীর প্রবীণ ও নবীন সাংবাদিক সমাজ এবং বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের দায়িত্বশীল ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।

এসোসয়েশনের সভাপতি সুরঞ্জিত নাগের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. দুলাল তালুকদারের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন ইফতার উপ কমিটির আহবায়ক সাবেক সভাপতি এম এমরান পাটোয়ারী।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রে (রাজস্ব) একে এম ফয়সাল, জেলা তথ্য অফিসার এস এম আল আমিন, জেলা প্রশাসনের সহকারী কমিশনার মো. মনির, জেলা আনসার কমান্ড্যান্ট হেলাল উদ্দিন, ডিআইওয়ান মো. রশিদ, ফেনী মডেল থানার অফিসার ইনচার্জ ফয়জুল আজিম, জেলা জামায়াতের আমির মুফতি আবদুল হান্নান, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক গাজী হাবিবুল্লাহ মানিক, আনোয়ার হোসেন পাটোয়ারী, ফেনী পৌর বিএনপির সদস্য সচিব এডভোকেট মেজবাহ উদ্দিন ভূঞা, স্টার লাইন গ্রুপের ভাইস চেয়ারম্যান জাফর উদ্দিন, ফেনী জেলা রেড ক্রিসেন্ট সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন মামুন, ইসলামি আন্দোলন ফেনী জেলার সাধারণ সম্পাদক মাওলানা একরামুল হক, ফেনী রিপোর্টার্স ইউনিটির সভাপতি শাহাদাত হোসেন, সাধারণ সম্পাদক দিদারুল আলম, ফেনী টেলিভিশন জার্নালিস্ট ক্লাবের সভাপতি আতিয়ার সজল, সাধারণ সম্পাদক আরিফুর রহমান, সাংবাদিক ইউনিয়ন ফেনীর সভাপতি সিদ্দিক আল মামুনসহ জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

এর আগে অনুষ্ঠানের শুরুতে কুরআন তিলাওয়াত করেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক নাজিম উদ্দিন চৌধুরীর সন্তান হাফেজ নিয়াজ ও নিফাজ উদ্দিন চৌধুরী।

অনুষ্ঠানে দেশের শান্তি ও সমৃদ্ধি এবং সাংবাদিক সমাজের কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ফেনী তাকিয়া জামে মসজিদের খতিব মাওলানা গোলাম কিবরিয়া।
দোয়া শেষে ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সদস্যদের সাথে আমন্ত্রিত অতিথিবৃন্দ ইফতারে অংশ নেন।

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles