স্বরাষ্ট্রমন্ত্রীর দপ্তরের জাল সিল তৈরির অভিযোগে আটক ১

 

স্বরাষ্ট্রমন্ত্রীর দপ্তরের জাল সিল তৈরির চেষ্টার অভিযোগে মোঃ আবু তৈয়ব (৪৩) নামক এক ব্যক্তিকে আজ আটক করেছে শাহবাগ থানা পুলিশ।

গোপন সূত্রে খবর পেয়ে রাজধানীর তোপখানা রোডের মেহেরবা প্লাজার জে আর এন্ড ব্রাদার্স নামক একটি সিল তৈরির দোকান থেকে পুলিশ তাকে গ্রেফতার করে।

অভিযুক্তের বিরুদ্ধে শাহবাগ থানায় আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। অভিযুক্ত তৈয়বের গ্রামের বাড়ি কক্সবাজার জেলার চকরিয়া উপজেলায়।

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles