আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আবৃত্তি প্রতিযোগিতায় ফেনীর দুই শিক্ষার্থীর কৃতিত্ব

 

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ফেনী জেলা শিশু একাডেমির আয়োজনে আবৃত্তি প্রতিযোগিতায় আলাপন আবৃত্তি চর্চা কেন্দ্র, ফেনী’র দুই শিক্ষার্থী কৃতিত্ব অর্জন করেছে।

শনিবার বিকেলে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (মানবসম্পদ ও উন্নয়ন) ফাহমিদা হক। এসময় ফেনী জেলা শিশু একাডেমীর আয়োজনে আবৃত্তি প্রতিযোগিতায় ক বিভাগে (১ম থেকে ৩য়) দ্বিতীয় স্থান অর্জনকরী মুনিসা রিথীমা ও গ বিভাগে (৭ম থেকে ১০) দ্বিতীয় স্থান অর্জনকরী সম্পূর্ণা সাহার হাতে সনদপত্র ও পুরস্কার তুলে দেন প্রধান অতিথি।

এরআগে জেলা পরিষদ সেলিম আল দীন মিলনায়তনে শিশু একাডেমির আবৃত্তি প্রতিযোগিতায় আলাপন আবৃত্তি চর্চা কেন্দ্র, ফেনী’র শিক্ষার্থী মুনিসা রিথীমা কবি সৈয়দ শামসুল হকের লেখা ‘আমাদের এই বাংলাদেশ’ ও শিক্ষার্থী সম্পূর্ণা সাহা কবি আবদুল গাফফার চৌধুরীর ‘একুশের গান’ কবিতা আবৃত্তি করে বিচারকদের মুগ্ধ করে মেধাস্থান অর্জন করেন।

সম্পূর্ণা সাহা বলেন, ‘আলাপন আবৃত্তি চর্চা কেন্দ্রের প্রশিক্ষক মিলন স্যার ও শামীম স্যারের কাছে আমি আবৃত্তি শিখছি। স্যারদের অক্লান্ত প্রচেষ্টায় আজ আমি এ পর্যন্ত এসেছি। ভবিষ্যতে আমি আরো ভালো করতে চাই। ‘

আলাপন আবৃত্তি চর্চা কেন্দ্র, ফেনী’র সাধারণ সম্পাদক সাংবাদিক নাজমুল হক শামীম বলেন, ‘১৯৯৪ সালে প্রতিষ্ঠিত সংগঠনটি চলতি বছর ৩২ বছরে পা দিয়েছে। সংগঠনটি বর্তমানে নিয়মিত ও অনিয়মিত সদস্য মিলিয়ে ৫০ জন শিক্ষার্থী রয়েছে। সম্পূর্ণা ও মুনিসাকে শিক্ষকরা ভালোভাবে প্রশিক্ষণ দেয়ায় তারা এমন কৃতিত্ব অর্জন করেছে। ইতিপূর্বে সম্পূর্ণ সাহা বাংলাদেশ টেলিভিশনের নতুন কুঁড়ি প্রতিযোগীতায় আঞ্চলিক পর্বে আবৃত্তিতে ইয়েস কার্ড পেয়েছিলেন। সম্পূর্ণা ও মুনিসা দুজনই বিগত ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসের আবৃত্তি প্রতিযোগিতায় অংশগ্রহণ করে বিজয়ী হয়েছিল।’

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), জেলা কালচারাল অফিসার, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা (ভারপ্রাপ্ত)সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles