জাহিদুল আলম রাজনের মায়ের মৃত্যুতে ফেনী টেলিভিশন জার্নালিস্ট ক্লাবের শোক

 

ফেনী টেলিভিশন জার্নালিস্ট ক্লাবের সদস্য এনটিভির অনলাইন প্রতিনিধি জাহিদুল আলম রাজনের মমতাময়ী মা আজ রোববার ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

আজ রবিবার (২৯ মার্চ) দুপুর ৩টায় ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের ইলাশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাযার নামাজ অনুষ্ঠিত হবে।

রাজনের মমতাময়ী মায়ের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন ফেনী টেলিভিশন জার্নালিস্ট ক্লাবের সভাপতি আতিয়ার সজল ও সাধারণ সম্পাদক আরিফুর রহমান।

শোক বার্তায় তারা মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles