স্পিকারের সহধর্মিণী দিলারা হাফিজের মৃত্যুতে স্বরাষ্ট্রমন্ত্রীর শোক প্রকাশ

 

জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ এর সহধর্মিণী এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) সাবেক মহাপরিচালক ও ইডেন মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ দিলারা হাফিজের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

মন্ত্রী আজ শনিবার এক শোকবার্তায় মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

শোকবার্তায় মন্ত্রী বলেন, দিলারা হাফিজ ছিলেন একজন নিবেদিতপ্রাণ শিক্ষাবিদ। দেশের শিক্ষা খাতের প্রসারে তাঁর অবদান অনস্বীকার্য। তাঁর কর্মময় জীবন দেশের শিক্ষানুরাগীদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।

উল্লেখ্য, দিলারা হাফিজ (৭৮) আজ সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles