সরকার নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করছে – তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

 

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যে নির্বাচনী প্রতিশ্রুতি দিয়েছিল সেগুলো বাস্তবায়নে কাজ করছে।

আজ বৃহস্পতিবার  (১৯ মার্চ) নান্দাইল উপজেলার শেরপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে ইমাম হোসেন উচ্চ বিদ্যালয়ের মাঠে আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন ।

তথ্য প্রতিমন্ত্রী বলেন, জনগণের ভোটে বিজয়ী হয়ে সরকার গঠনের পর নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতির মধ্যে ফ্যামিলি কার্ড বাস্তবায়ন ও খাল পুনঃখনন কার্যক্রম শুরু করেছি। প্রধানমন্ত্রী তারেক রহমান আপনাদের হাতে ভোটের সময় লাগানো দাগ মুছে যাবার আগেই প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছেন।

ইয়াসের খান চৌধুরী নিজ সংসদীয় আসনে নির্বাচনের আগে প্রতিশ্রুতি সম্পর্কে নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন- উপজেলার সকল ইউনিয়নের শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন, রাস্তাঘাট পাকাকরণসহ আগামী ৪ মাসে নান্দাইলে ৬০ টি রাস্তা পাকাকরণ করা হবে।

প্রতিমন্ত্রী বলেন, ইতোমধ্যে নান্দাইলের কাঁচা রাস্তার তালিকা করা হয়েছে, খুব দ্রুতই সেগুলো পাকাকরণের কাজ শুরু হবে।

দোয়া ও ইফতার মাহফিলের উপজেলা ও ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles