রাজনীতি শুধুমাত্র জনগণের কল্যাণের জন্য: পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান

 

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী দীপেন দেওয়ান এমপি বলেছেন, আমরা যারা রাজনীতিতে জড়িত আছি, তাদেরকে জনগণের কল্যাণের জন্যই নিবেদিত থাকতে হয়। রাজনীতিতে কোনো হিংসা থাকতে নেই, কোনো প্রতিহিংসাও থাকতে পারে না; রাজনীতি শুধুমাত্র জনগণের কল্যাণের জন্য।

আজ রাঙ্গামাটি কলেজ গেইট সংলগ্ন মোটেল জর্জ অডিটোরিয়ামে ‘মানবিক ফান্ড রাঙ্গামাটি’র উদ্যোগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে হতদরিদ্রদের মাঝে মানবিক সাহায্য ও ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী দীপেন দেওয়ান এসব কথা বলেন।

মন্ত্রী দীপেন দেওয়ান বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান সবসময়ই জনকল্যাণে নিবেদিত থাকেন এবং আমাদেরকেও একই নির্দেশ দিয়েছেন। তিনি আরও বলেন, ঈদুল ফিতরের আনন্দ সবার সাথে ভাগাভাগি করে নিতে হবে। স্বেচ্ছাসেবী ও সামাজিক দায়বদ্ধতা থেকে বিত্তবানদেরকে সরকারের পাশাপাশি আর্তমানবতার সেবায় এগিয়ে আসার উদাত্ত আহ্বান জানান তিনি। জনগণের মঙ্গলে নিরলসভাবে কাজ করার জন্য সামরিক ও বেসামরিক সংশ্লিষ্টদের ধন্যবাদ জ্ঞাপন করেন মন্ত্রী।

মানবিক ফান্ড রাঙ্গামাটির সভাপতি ইদ্রিছ হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট মামুনুর রশীদ, রাঙ্গামাটি পৌরসভার সাবেক মেয়র সাইফুল ইসলাম চৌধুরী ভুট্টো, উপদেষ্টা সাইফুল ইসলাম শাকিল, নূরুজ্জামান হাওলাদার ও মোহাম্মদ মাহফুজসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মানবিক ফান্ড রাঙ্গামাটির সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান জুয়েল।

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles