দেশের সকল জনগণের অংশগ্রহন থাকবে এমন অর্থনীতি গড়ে তুলতে হবে – অর্থ মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী

 

অর্থ মন্ত্রণালয়ের মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বাংলাদেশের অর্থণীতি সকল মানুষের জন্য হতে হবে। দেশের সকল জনগণের অংশগ্রহন থাকবে এমন অর্থনীতি গড়ে তুলতে হবে । সকলপর্যায়ের, সকল শ্রেনীপেশার মানুষকে অর্থনৈতিক কর্মকান্ডে যুক্ত করতে পারলে দেশের সামগ্রিক অর্থনীতিতে পরিবর্তন আনা সম্ভব হবে। দেশের অর্থনীতিতে লেভেল প্লেইং ফিল্ড থাকতে হবে এবং বাংলাদেশের প্রতিটি মানুষের অর্থনীতিতে অংশগ্রহণের সুযোগ তৈরি করতে হবে এবং অর্থনীতির সুফল যাতে তাদের কাছে যায়।

আজ বুধবার (১৮ ফেব্রুয়ারী) মন্ত্রণালয়ের সভা কক্ষে নবাগত মন্ত্রী ও প্রতিমন্ত্রীকে বরণ অনুষ্ঠানে বক্তৃতাকালে একথা বলেন মন্ত্রী।

মন্ত্রী বলেন, ৫ আগস্টের পরবর্তী সময়ে জনগণের মনোজগতে ব্যপক পরিবর্তন হয়েছে। এই পরিবর্তনের সাথে সামাঞ্জস্যপূর্ণ অর্থনৈতিক কার্যক্রম গ্রহণ করতে হবে। প্রাথমিকভাবে আমাদের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে যেখানে খারাপ অবস্থা রয়েছে সেগুলোকে উন্নয়ন করতে হবে। আমাদের গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ইনস্টিটিউশনগুলোকে রিকভার করা। ইনস্টিটিউশনগুলোর মধ্যে প্রফেশনালিজম আনতে হবে, স্বচ্ছতা আনতে হবে, এফিশিয়েন্সি আনতে হবে।

তিনি বলেন, পৃষ্ঠপোষকতার অর্থনীতিকে গণতান্ত্রিক অর্থনীতিতে পরিনত করতে হবে। এটা সফলভাবে করতে হলে আমাদের ডিরেগুলেশন করতে হবে। লিবারলাইজেশন করতে হবে। অমরা শুধু ম্যানুফেচারিং নির্ভর অর্থনীতিতে না থেকে এটাকে ছড়িয়ে দিতে হবে। খেলাধুলা, সাংস্কৃতিসহ বিভিন্ন শ্রেণিপেশাকে সম্পৃক্ত করতে হবে।

আমীর খসরু মাহমুদ চৌধুরী বিভিন্ন শ্রেণিপেশাকে সম্পৃক্ত করার উদাহরণ দিয়ে বলেন, বরিশালের সাধারণ একটি শীতলপাটির দাম ৬০০ বা ৭০০ টাকা। শীতলপাটির কারিগরদের যদি কারুপ্রশিক্ষণ, ঋণ, অনলাইন মার্কেটিং এসকল সুযোগ তৈরি করে দেওয়া যায়, তাহলে তারা বিভিন্ন ডিজাইনের পাটি ও নানা রকমের সামগ্রি তৈরি করতে পারবে এবং এটার বিশাল মার্কেট তৈরি হবে।

অনুষ্ঠানে প্রতিমন্ত্রী তার বক্তৃতায় বলেন, প্রধানমন্ত্রি তারেক রহমানের ৩১ দফার বাস্তবায়নের আলোকে দেশের অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তুলতে হবে। তিনি গণতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানান।

মন্ত্রী বাংলাদেশের অর্থনীতি এগিয়ে নেওয়ার জন্য সকল স্তরের কর্মকর্তাদের সহযোগিতা চান।

অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গর্ভনর ড. আহসান এইচ মনসুর, অর্থ বিভাগের সচিব ড. খায়েরুজ্জামান মজুমদার, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব মোঃ আবদুর রহমান খানসহ অর্থ মন্ত্রণালয়ের সকল বিভাগের সচিবগণ ও কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles