নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনী পুরোপুরি প্রস্তুত – স্বরাষ্ট্র উপদেষ্টা

 

স্টাফ রিপোর্টার।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে শৃঙ্খলা বজায় রাখতে ও শৃঙ্খলা ভঙ্গ করলে কঠোর ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা বাহিনী পুরোপুরি প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)।

উপদেষ্টা আজ মঙ্গলবার (০৩ ফেব্রুয়ারী)  বিকালে ঢাকা জেলার সাভার উপজেলার তেঁতুলঝোড়া ইউনিয়নের তেঁতুলঝোড়া কলেজ ভোটকেন্দ্রে “Electoral Management Exercise” শীর্ষক জাতীয় নির্বাচনের ভোটের মহড়া শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এ কথা বলেন।

উপদেষ্টা বলেন, তেঁতুলঝোড়া কলেজ ভোটকেন্দ্রের মহড়ায় ভোটকেন্দ্রে বডি ওর্ণ ক্যামেরা, সিসিটিভি, ড্রোন ও ‘নির্বাচন সুরক্ষা অ্যাপ ২০২৬’ এর ব্যবহার দেখানো হয়েছে। তিনি বলেন, এবারের নির্বাচন পরিচালনায় প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার করা হয়েছে। নির্বাচনে নিয়োজিত কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সততা, দক্ষতা ও আন্তরিকতা এবং সর্বোপরি তথ্যপ্রযুক্তির সহায়তায় আমরা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচন উপহার দিতে সক্ষম হবো ইনশাআল্লাহ।

সোশ্যাল মিডিয়ায় আওয়ামী লীগের ভোটকেন্দ্রে না যাওয়ার প্রচারণার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগের বেশিরভাগ নেতা ও কর্মীরা দেশ ছেড়ে পালিয়েছে। দেশে তাদের গুটিকয়েক সমর্থক আছে। তিনি বলেন, বিদেশে বসে এ ধরনের প্রচারণায় জনগণের সায় মিলবে না। সাহস থাকলে দেশে ফিরে এসে আইনের হাতে ধরা দিক। উপদেষ্টা এসব নেতিবাচক প্রচারণায় কান না দিয়ে স্বতঃস্ফূর্ত ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠানে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, সকলের সহযোগিতা ও অংশগ্রহণে এবারের নির্বাচনটি হবে সবচেয়ে অংশগ্রহণমূলক ও উৎসবমুখর। কেননা, জনগণ বিগত তিনটি নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি।

“Electoral Management Exercise” শীর্ষক ভোটের মহড়ায় একটি ভোটকেন্দ্রের আইনশৃঙ্খলা ব্যবস্থাপনা সহ ভোটদান প্রক্রিয়ার সবগুলো ধাপ প্রদর্শন করা হয়।

এসময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি, আইজিপি বাহারুল আলম বিপিএম সহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর প্রধানগণ, বিভাগীয়, জেলা ও উপজেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles