নড়াইলে দাড়িপাল্লা ও হাতপাখা প্রতীকের প্রার্থী একই মঞ্চে

পবিত্র সিরাতুন্নবী (সাঃ) উপলক্ষে নড়াইলের বাঁশগ্রাম ইউনিয়নে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকালে দারিয়াপুর বাজার সংলগ্ন বাঁশগ্রাম ইউনিয়ন পরিষদ ভবনের সামনে,বাঁশগ্রাম ইউনিয়ন ওলামা বিভাগ এর আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন,মাওলানা বদিয়ার রহমান। আলোচনা সভায় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন,বাংলাদেশ জামায়াতে ইসলামী’র মনোনীত নড়াইল-২ আসনের সংসদ সদস্য প্রার্থী ও জেলা জামায়াতের আমির আতাউর রহমান বাচ্চু,ইসলামী আন্দোলন বাংলাদেশ,নড়াইল জেলার সভাপতি মাওলানা মো: খায়রুজ্জামান এবং একই আসনের ইসলামী আন্দোলন মনোনীত সংসদ সদস্য প্রার্থী তাজুল ইসলাম ও নড়াইল সদর উপজেলা জামায়াতের আমির হাফেজ মাওলানা আব্দুল্লাহ আল আমিন।

এ সময় বাঁশগ্রাম ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা মো. মনিরুজ্জামান খান,জামায়াত নেতা মো: শরিফুল ইসলামসহ নেতৃবৃন্দ,উপস্থিত ছিলেন। আলোচনায় বক্তারা পবিত্র সিরাতুন্নবী (সাঃ) এর আলোকে সমাজ সংস্কারের গুরুত্ব তুলে ধরে ইসলামী আন্দোলনের প্রার্থী তাজুল ইসলাম বলেন,কোরআন-সুন্নাহর আলোকে আগামী সংসদ পরিচালিত হবে।

ইসলামী দলের সরকার মানেই জনগণের সরকার। প্রয়োজনে সব ইসলামী দল এক হয়ে কাজ করবে। জামায়াতের সংসদ সদস্য প্রার্থী আতাউর রহমান বাচ্চু বলেন,আমরা জান্নাতের টিকিট বিক্রি করি না,এই কথাটি মানুষের কাছে বিএনপি’র নেতৃবৃন্দ বিভিন্ন অনুষ্ঠানে তুলে ধরছে। জান্নাতের ঠিকানা কারও হাতে নেই,তবে আমরা মানুষকে স্মরণ করিয়ে দিতে চাই,রাসুল (সাঃ)-এর সুন্নাহ অনুসরণ ব্যতীত হাশরের কঠিন ময়দানে কেউ মুক্তি পাবে না।

রাজনৈতিক মত যাই হোক না কেন,একজন মুসলমান হিসেবে রাসুল (সাঃ)-এর পথ অনুসরণ করা আমাদের ঈমানের অংশ।

অনুষ্ঠানে স্থানীয় ওলামা,নেতৃবৃন্দ এবং বিপুলসংখ্যক মুসল্লি অংশগ্রহণ করেন। পরিশেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles