বেনাপোলে ‘সেরা কন্টেন্ট ক্রিয়েটর’ সম্মাননা পেলেন মো. রাসেল ইসলাম

রক্তদাতা স্বেচ্ছাসেবী সংগঠন “রক্তের সন্ধানে বাংলাদেশ”-এর ৫ম বর্ষে পদার্পণ উপলক্ষে বেনাপোলে আয়োজিত রক্তদান কর্মসূচি ও আলোচনা সভায় ‘সেরা কন্টেন্ট ক্রিয়েটর’ হিসেবে সম্মাননা পেয়েছেন “সীমান্ত প্রেসক্লাব বেনাপোল”-এর সাংগঠনিক সম্পাদক মো. রাসেল ইসলাম।

শনিবার (২০ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে বেনাপোল মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী, শিক্ষানুরাগী ও সামাজিক ব্যক্তিত্ব মো. নুরুজ্জামান লিটন। সভাপতিত্ব করেন সংগঠনের প্রতিষ্ঠাতা কাদের খান রাজ।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোস্তাফিজ্জোহা সেলিম, স্মৃতি আক্তার সোনিয়া, শহিদ আলী, ডা. তারিক মাহমুদ আবির, ডা. নওরিন পলি, মো. ইব্রাহীম শেখ রুবেল, মো. আক্তারুজ্জামান, মো. আমিরুল ইসলাম, মো. শরিফুল ইসলাম চয়ন এবং মো. আরিফুল ইসলাম আরিফ।

অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে সাফল্য অর্জনকারী ব্যক্তিবর্গকে সম্মাননা প্রদান করা হয়। তাদের মধ্যে মো. রাসেল ইসলামকে সংগঠনটির পক্ষ থেকে ‘সেরা কন্টেন্ট ক্রিয়েটর’ হিসেবে বেছে নেওয়া হয়।

তার এ অর্জনে অভিনন্দন জানিয়েছেন সীমান্ত প্রেসক্লাব বেনাপোলের সভাপতি মো. সাহিদুল ইসলাম শাহীন এবং সাধারণ সম্পাদক মো. আইয়ুব হোসেন পক্ষী।

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles