নড়াইল-১ আসনের মনোনয়নপ্রত্যাশী অধ্যাপক বি.এম.নাগিব হোসেনের শারদীয় শুভেচ্ছা

নড়াইল-১ আসনের মনোনয়ন প্রত্যাশী,বি.এম. বাকির হোসেন স্মৃতি সংসদের প্রতিষ্ঠাতা সভাপতি ও জিয়া পরিষদের নির্বাহী কমিটির সদস্য,বিশিষ্ট শিক্ষাবিদ এবং সমাজসেবক অধ্যাপক বি.এম. নাগিব হোসেন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে হিন্দু সম্প্রদায়সহ দেশের সকল নাগরিককে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

অধ্যাপক নাগিব হোসেন বলেন,আমি নড়াইল-১ আসনের মানুষের কল্যাণ ও এলাকার সার্বিক উন্নয়নের জন্য কাজ করতে চাই। শিক্ষা,স্বাস্থ্য,কৃষি ও কর্মসংস্থান খাতের উন্নয়ন আমার প্রধান অঙ্গীকার।

এদিকে,নড়াইল জেলায় শারদীয় দুর্গোৎসবকে ঘিরে ইতিমধ্যেই উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। জেলার বিভিন্ন মণ্ডপে সাজসজ্জার কাজ শেষ পর্যায়ে পৌঁছেছে। পূজা উদযাপনকে কেন্দ্র করে বাজার,রাস্তা ও গুরুত্বপূর্ণ স্থানগুলোতে আনন্দময় পরিবেশ তৈরি হয়েছে। স্থানীয় ব্যবসায়ীরা মণ্ডপ সাজসজ্জার উপকরণ ও অন্যান্য উৎসব সামগ্রী সরবরাহে ব্যস্ত রয়েছেন।

জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন উৎসবের নিরাপত্তা নিশ্চিত করতে পূর্ণ প্রস্তুতি নিয়েছে। প্রতিটি মণ্ডপে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে, যাতে দুর্গোৎসব শান্তিপূর্ণ ও আনন্দময় পরিবেশে উদযাপন করা যায়। শারদীয় দুর্গোৎসবকে কেন্দ্র করে নড়াইল জেলার হিন্দু সম্প্রদায়ের মধ্যে ইতিমধ্যেই উৎসবের আনন্দ শুরু হয়েছে।

স্থানীয়রা মণ্ডপে বিভিন্ন পূজা সামগ্রী সাজাচ্ছেন এবং সম্প্রদায়ের মধ্যে ভ্রাতৃত্ব ও আনন্দের পরিবেশ লক্ষ্য করা যাচ্ছে। এছাড়া, জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনও শারদীয় আনন্দ উদযাপনে অংশগ্রহণ করছে। শিক্ষার্থী ও সাধারণ মানুষ উৎসবের প্রস্তুতি কার্যক্রমে সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন।

নড়াইল-১ আসনের মানুষের কাছে অধ্যাপক নাগিব হোসেনের এই শুভেচ্ছা বার্তা’র গ্রহণযোগ্যতা পাচ্ছে। স্থানীয়’রা আশা প্রকাশ করে বলেন, মনোনয়ন প্রাপ্ত হলে অধ্যাপক নাগিব হোসেন আমাদের কল্যাণ ও এলাকার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles