নড়াইল ২ আসনের মনোনয়ন প্রত্যাশী মনিরুল ইসলামের শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নড়াইল-০২ আসনে মনোনয়ন প্রত্যাশী গণমানুষের নেতা,সাবেক উপজেলা চেয়ারম্যান ও নড়াইল জেলা বিএনপি’র বারবার নির্বাচিত সাধারন সম্পাদক আলহাজ্ব মোঃ মনিরুল ইসলাম

নড়াইল ০২ আসন বাসিকে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে হিন্দু সম্প্রদায়সহ দেশের সকল নাগরিককে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। আলহাজ্ব মোঃ মনিরুল ইসলাম বলেন,আমি নড়াইল-০২ আসনের গণমানুষের কল্যাণে ও এলাকার সার্বিক উন্নয়নের জন্য দীর্ঘদিন ধরে ন্যায় নিষ্ঠার সাথে কাজ করে আসছি।

তারই ধারাবাহিকতায় নড়াইল ০২ আসনে শিক্ষা,স্বাস্থ্য,কৃষি ও কর্মসংস্থান খাতের উন্নয়ন থাকবে আমার প্রধান অঙ্গীকার। এদিকে,নড়াইল জেলায় শারদীয় দুর্গোৎসবকে ঘিরে ইতিমধ্যেই উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। জেলার বিভিন্ন মণ্ডপে সাজসজ্জার কাজ শেষ পর্যায়ে পৌঁছেছে। পূজা উদযাপনকে কেন্দ্র করে বাজার,রাস্তা ও গুরুত্বপূর্ণ স্থানগুলোতে আনন্দময় পরিবেশ তৈরি হয়েছে।

স্থানীয় ব্যবসায়ীরা মণ্ডপ সাজসজ্জার উপকরণ ও অন্যান্য উৎসব সামগ্রী সরবরাহে ব্যস্ত রয়েছেন। জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন উৎসবের নিরাপত্তা নিশ্চিত করতে পূর্ণ প্রস্তুতি নিয়েছে। প্রতিটি মণ্ডপে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে,যাতে দুর্গোৎসব শান্তিপূর্ণ ও আনন্দময় পরিবেশে উদযাপন করা যায়। শারদীয় দুর্গোৎসবকে কেন্দ্র করে নড়াইল জেলার হিন্দু সম্প্রদায়ের মধ্যে ইতিমধ্যেই উৎসবের আনন্দ শুরু হয়েছে।

স্থানীয়রা মণ্ডপে বিভিন্ন পূজা সামগ্রী সাজাচ্ছেন এবং সম্প্রদায়ের মধ্যে ভ্রাতৃত্ব ও আনন্দের পরিবেশ লক্ষ্য করা যাচ্ছে। এছাড়া, জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনও শারদীয় আনন্দ উদযাপনে অংশগ্রহণ করছে। শিক্ষার্থী ও সাধারণ মানুষ উৎসবের প্রস্তুতি কার্যক্রমে সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন।

নড়াইল-০২ আসনের মানুষের আস্থা ও ভালোবাসার জায়গায় স্থান পেয়েছেন,জননেতা আলহাজ্ব মোঃ মনিরুল ইসলাম। নড়াইল ০২ আসনের বিভিন্ন এলাকায় ঘুরে জানা যায়,স্থানীয়’রা আশা প্রকাশ করে বলেন,জননেতা গরিবের বন্ধু,অসহায়দের কান্ডারী আলহাজ্ব মোঃ মনিরুল ইসলাম ধানের শীষ প্রতীকের মনোনয়ন প্রাপ্ত হলে তিনি আমাদের কল্যাণে ও এলাকার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আমরা বিশ্বাস করি।

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles