সরকারী প্রতিষ্ঠানে আকস্মিক পরিদর্শনে জনপ্রশাসন প্রতিমন্ত্রী

 

সরকারি নির্দেশনা অনু্যায়ী সকাল ৯:০০ টায় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের যথাসময়ে অফিসে উপস্থিতি তদারকি করতে মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলায় কোন রকম প্রটোকল ছাড়াই আকস্মিক সফর করেছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী মোঃ আব্দুল বারী, এমপি।

আজ বুধবার  সকালে সিংগাইর উপজেলা পরিষদ কমপ্লেক্সে তিনি এ আকস্মিক পরিদর্শন করেছেন।

পরিদর্শনের সময় দেখা যায়, উপজেলা নির্বাহী অফিসার, সিংগাইর, মানিকগঞ্জ- সহ অন্যান্য দপ্তরের প্রায় সকল কর্মকর্তা- কর্মচারী তাদের নিজ নিজ দপ্তরে যথাসময়ে উপস্থিত ছিলেন।

এ সময় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উপস্থিত বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে প্রতিমন্ত্রীর সংক্ষিপ্ত মতবিনিময়ে এলাকার সমস্যা, সম্ভাবনা ও প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত কর্মসূচী বাস্তবায়ন বিষয়ে আলোচনা হয়। উপস্থিত কর্মকর্তাবৃন্দ জানান, সৌহার্দ্যপূর্ণ টিম স্পিরিট নিয়ে তাঁরা কাজ করছেন।

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles