গণমাধ্যমের উপর আক্রমণকে সরকার সভ্যতার উপর আক্রমণ হিসেবে বিবেচনা করে – তথ্য ও সম্প্রচার মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক।
যেকোনো গণমাধ্যমের উপর আক্রমণকে সভ্যতার উপর আক্রমণ হিসেবে সরকার বিবেচনা করে বলেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।
তথ্যমন্ত্রী আজ শনিবার (২৮ ফেব্রুয়ারী)  কাওরানবাজারে দৈনিক প্রথম আলো’র অফিস পরিদর্শনকালে এ কথা বলেন।
এ সময় প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহাদী আমিন উপস্থিত ছিলেন।
প্রথম আলো পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তথ্যমন্ত্রী বলেন,  কাছে থেকে এ ধ্বংসযজ্ঞ দেখে এর সাথে যে সভ্যতা বিরোধী চিন্তা কাজ করেছে তা বেরিয়ে পড়েছে।
তিনি বলেন, এ ধরনের অপশক্তি যাতে সমাজে প্রশ্রয় না পায় সে ব্যাপারে রাষ্ট্র ও সরকার সচেতন থাকবে এবং বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করবে।
তথ্যমন্ত্রী বলেন, কোনো অপরাধ তামাদি হতে পারে না। যেকোনো অপরাধ, সেটা তাৎক্ষণিকভাবেই হোক বা যত সময়ের ব্যবধানেই হোক, তা জবাবদিহি ও বিচার প্রক্রিয়ার আওতায় আনতেই হবে।
তথ্যমন্ত্রী গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার ব্যাপারে প্রতিশ্রুতি ব্যক্ত করেন এবং এ ব্যাপারে সবার সহযোগিতা কামনা করেন।
প্রথম আলো পরিদর্শন শেষে তথ্যমন্ত্রী ডক্টরস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ (ড্যাব) আয়োজিত ইফতার মাহফিলে অংশ নেন।

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles