বাংলাদেশের শিক্ষার্থীদের কাছে উচ্চশিক্ষার অন্যতম জনপ্রিয় গন্তব্য অস্ট্রেলিয়া। আন্তর্জাতিকভাবে স্বীকৃত বিশ্ববিদ্যালয়, আধুনিক ও ব্যবহারিক শিক্ষাব্যবস্থা, গবেষণাভিত্তিক কোর্স কাঠামো এবং বহুসাংস্কৃতিক শিক্ষাবান্ধব পরিবেশের কারণে দেশটিতে পড়াশোনার প্রতি শিক্ষার্থীদের আগ্রহ দিন দিন বাড়ছে।
মানসম্মত শিক্ষার পাশাপাশি অস্ট্রেলিয়া আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য গ্র্যাজুয়েশন–পরবর্তী কাজের সুযোগ, পোস্ট-স্টাডি ওয়ার্ক পারমিট এবং ভবিষ্যতে পার্মানেন্ট রেসিডেন্সি (পিআর) পাওয়ার সম্ভাবনাও তৈরি করে। এসব বিষয়ে সরাসরি তথ্য ও দিকনির্দেশনা দিতে আগামী জানুয়ারিতে রাজধানীতে আয়োজন করা হচ্ছে অস্ট্রেলিয়া এডুকেশন এক্সপো।
শিক্ষা পরামর্শক প্রতিষ্ঠান পিএফইসি গ্লোবাল-এর উদ্যোগে আয়োজিত এই এক্সপো অনুষ্ঠিত হবে ১০ জানুয়ারি ২০২৬, সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত, ঢাকার হোটেল ওয়েস্টিনে।
এক্সপোতে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা শীর্ষস্থানীয় অস্ট্রেলিয়ান বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের সঙ্গে সরাসরি সাক্ষাৎ ও আলোচনা করার সুযোগ পাবেন। পাশাপাশি নিজ নিজ একাডেমিক ব্যাকগ্রাউন্ড ও ক্যারিয়ার লক্ষ্য অনুযায়ী উপযুক্ত কোর্স নির্বাচন বিষয়ে ব্যক্তিগত পরামর্শও দেওয়া হবে।
এছাড়া ভর্তি যোগ্যতা, প্রয়োজনীয় কাগজপত্র, আবেদন প্রক্রিয়া ও সময়সীমা সম্পর্কে বিস্তারিত তথ্য জানার পাশাপাশি কীভাবে এবং কোন যোগ্যতায় শতভাগ পর্যন্ত স্কলারশিপ পাওয়া সম্ভব—সে বিষয়েও স্পষ্ট ধারণা পাবেন শিক্ষার্থীরা। গ্র্যাজুয়েশন শেষে চাকরির সুযোগ ও পার্মানেন্ট রেসিডেন্সির সম্ভাবনা নিয়েও সরাসরি আলোচনা করার সুযোগ থাকবে।
এক্সপোর একটি গুরুত্বপূর্ণ আকর্ষণ হলো—অ্যাপ্লিকেশন ফি ছাড়াই পছন্দের বিশ্ববিদ্যালয়ে অন-দ্য-স্পট আবেদন করার সুযোগ। এতে সময় সাশ্রয়ের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে তাৎক্ষণিক প্রাথমিক মূল্যায়ন পাওয়ার সুযোগ সৃষ্টি হবে।
পিএফইসি গ্লোবাল কতৃপক্ষ থেকে জানানো হয়, “এই অস্ট্রেলিয়া এডুকেশন এক্সপো শিক্ষার্থীদের জন্য একটি অল-ইন-ওয়ান প্ল্যাটফর্ম। বিশ্ববিদ্যালয় নির্বাচন থেকে শুরু করে ভর্তি, স্কলারশিপ ও ক্যারিয়ার গাইডেন্স—সবকিছু এক ছাদের নিচে পাওয়া যাবে। আমাদের লক্ষ্য বাংলাদেশের শিক্ষার্থীদের আন্তর্জাতিক অঙ্গনে এগিয়ে নিতে সহায়তা করা।”
এক্সপোতে অংশগ্রহণকারীদের জন্য থাকছে বিশেষ সুবিধাও। যারা এক্সপোতে অন-দ্য-স্পট আবেদন করবেন, তারা উপহার হিসেবে পাবেন একটি স্মার্টওয়াচ। আর যারা সফলভাবে অস্ট্রেলিয়ার ভিসা অর্জন করবেন, তাদের জন্য রয়েছে একটি অ্যাকশন ক্যামেরা। পাশাপাশি আইইএলটিএস ও পিটিই কোর্সে ৫০ শতাংশ ছাড়সহ আরও আকর্ষণীয় সুবিধাও থাকছে।
আয়োজকদের মতে, অস্ট্রেলিয়ায় উচ্চশিক্ষার স্বপ্ন বাস্তবায়নের জন্য এটি একটি উপযুক্ত সময় ও সুযোগ। তাই শিক্ষার্থীদের ভবিষ্যৎ পরিকল্পনা শুরু করতে ১০ জানুয়ারি পিএফইসি গ্লোবালের অস্ট্রেলিয়া এডুকেশন এক্সপোতে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

