ফেনী ২ আসনে মজিবুর রহমান মঞ্জুর প্রচারণায় এবি পার্টি

 

ফেনী সংবাদদাতা।।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-২ আসনে প্রার্থী হয়েছেন আমার বাংলাদেশ পার্টি (এবি) পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু।

এবি পার্টি ফেনী জেলার সিনিয়র যুগ্ম আহবায়ক আফলাতুন বাকীর নেতৃত্বে নির্বাচনী গণসংযোগ করেছেন জেলার নেতৃবৃন্দ ।

বুধবার (২৬ নভেম্বর) বিকালে ফেনী-২ (ফেনী সদর) নির্বাচনী এলাকা ফেনী পৌরসভার সদর হাসপাতাল মোডে গণসংযোগ করেন।

এ সময় নেতৃবৃন্দ পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে গিয়ে সাধারণ ভোটারদের কাছে মজিবুর রহমান মঞ্জুর সালাম ও আগামী নির্বাচনে ঈগল মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান ।

আফলাতুন বাকি উপস্থিত সাংবাদিকদের জানান, আগামী নির্বাচন নিয়ে ভোটারদের মধ্যে উৎসবের আমেজ তৈরি হয়েছে। পাশাপাশি মজিবুর রহমান মঞ্জুকে ফেনী-২ আসনে নির্বাচিত করার প্রতিশ্রুতি দিয়েছেন সাধারণ ভোটাররা।

তিনি আরো বলেন, গত ১৬ বছরে সাধারণ মানুষ ভোটকেন্দ্রে গিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেননি, আওয়ামী লীগ তাদের নিজেদের ব্যাংক অ্যাকাউন্ট ভারী করার জন্য সব সময় উঠেপড়ে লেগেছিল। এজন্য সাধারণ মানুষ এখন নির্বাচনমুখী হয়ে আছে।

জনসংযোগে এবি পার্টি ফেনী জেলার যুগ্ম সদস্য সচিব মামুন আনসারী, নজরুল ইসলাম কামরুল, প্রচার ও মিডিয়া সম্পাদক সাংবাদিক হাবীব মিয়াজী, সমাজ কল্যান সম্পাদক আবু বকর সিদ্দিক, যুব পার্টির সদস্য সচিব এসএম ইব্রাহিম সোহাগসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles