বাগেরহাটের মোরেলগঞ্জে বিভিন্ন পূর্জা মন্ডপ পরিদর্শন করেছেন জেলা বিএনপি নেতা মোরেলগঞ্জ-শরণখোলা আসনের দলীয় মনোনয়ন প্রত্যাশী কাজী খায়রুজ্জামান শিপন।
শনিবার বিকেলে তিনি তেলিগাতি ইউনিয়নের হেড়মা বাজার সার্বজনীন শ্রী শ্রী দূর্গা ও কালী মন্দির, মিস্ত্রী ডাঙ্গা দূর্গা মন্দির, পঞ্চকরণ, দৈবজ্ঞহাটীসহ বিভিন্ন ইউনিয়নের মন্দির পরিদর্শন করেছেন।
এ সময় তার সাথে ছিলেন বাগেরহাট জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহবায়ক মো. সাইফুল ইসলাম সোহাগ, তেলিগাতি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক খান বদিউজ্জামান, উপজেলা বিএনপি নেতা খেলাফত হোসেন খসরু, ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি জিলাম গাজীসহ বিভিন্ন নেতৃবৃন্দ।
এ সময় জেলা বিএনপি নেতা কাজী খায়রুজ্জামান শিপন বলেন, পূজামন্ডপ ও তার আশপাশের গুরুত্বপূর্ণ এলাকায় সিসি ক্যামেরার ব্যবহার নিশ্চিত করতে পূজামন্ডপ কমিটির নেতৃবৃন্দের প্রতি আহবান জানান। হিন্দু ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ এই ধর্মীয় উৎসব শতভাগ নিরাপত্তার মধ্য দিয়ে পালনের ক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনী সার্বক্ষণিক তাদের পাশে আছে বলে তিনি সকলকে আশ্বস্ত করেন।

