বাংলাদেশ জামায়াতে ইসলামীর ছাত্র সংগঠন ইসলামী ছাত্রশিবির গত (১৮ সেপ্টেম্বর) বৃহস্পতিবার দুপুরে নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের মাল্টিপারপাস হল রুমে নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন শীর্ষক এক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সংগ্রাম আর সাহসী জীবন,সমতায় ভরা মন,জ্ঞানের আলোয় বিপ্লব হবে নতুন উজ্জীবন এই শ্লোগানকে সামনে রেখে অনুষ্ঠানে ছাত্রশিবির নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ শাখার সভাপতি মোহাম্মদ ওয়াকিউজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের অন্যতম সদস্য ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মোহাম্মদ রিয়াজুল ইসলাম,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলাম নড়াইল জেলা শাখার আমির আতাউর রহমান বাচ্চু, ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য ও যশোর শহর শাখার সাবেক সভাপতি আশরাফুল আলম,নড়াইল জেলা সভাপতি এসএম সালাউদ্দিন।
এসময় অনুষ্ঠানের সঞ্চালনা করেন ছাত্র শিবির কলেজ শাখার সেক্রেটারি আমির হামজা। অনুষ্ঠানে কলেজের একাদশ শ্রেণীর নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেয় শিক্ষার্থীরা। কলেজ সূত্রে জানা যায়,১৯৯১ সালে রাজনৈতিক দ্বন্দ্বের কারণেই ছাত্রলীগের সঙ্গে ইসলামী ছাত্র শিবিরের সংঘর্ষ বাধে,সংঘর্ষে ছাত্রলীগের শীর্ষস্থানীয় দুইজন নেতা মানিক সাহা এবং চয়ন মল্লিককে কুপিয়ে হত্যা করে।
এরপর থেকে ছাত্র শিবিরের নেতা-কর্মীদের কলেজ ক্যাম্পাসে সরব উপস্থিতি দেখা যায়নি। আদালতে মামলা চলার পর চার দলীয় জোট সরকারের আমলে মামলা নিষ্পত্তি হয়। সম্প্রতি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ফ্যাসিষ্ট আওয়ামী সরকারের পতন হলে রাজনৈতিক পরিবর্তনে ছাত্র শিবির ঘুরে দাড়াতে সক্ষম হয়েছে।

