মোরেলগঞ্জে লতিফিয়া কামিল মাদরাসায় নির্বাচন সম্পন্ন

 বাগেরহাটের মোরেলগঞ্জ উৎসব মুখর পরিবেশে লতিফিয়া কামিল মাদরাসার অভিভাবক সদস্য পদে নির্বাচন সম্পন্ন হয়েছে।
নির্বাচনে মো. রেজাউল করিম ১২১ ভোট পেয়ে অভিভাবক সদস্য নির্বাচিত হয়েছে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. আব্দুল মালেক সুমন পেয়েছেন ৪৭ ভোট। অপর প্রার্থী এইচ এম মইনুল ইসলাম পেয়েছেন ৪৪ ভোট। বৃহস্পতিবার বেলা ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহন করা হয়।
এবারের ভোটে মোট ভোটার ছিলেন ৪৪৬ জন। ভোটাধিকার প্রয়োগ করেছেন ২১৪ জন অভিভাবক। এর মধ্যে ১টি ভোট বাতিল ও ১টি ভোট বিনষ্ট হয়েছে। ভোট গণনা শেষে বিকেল ৫টার দিকে প্রিজাইডিং অফিসার উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শহিদুল ইসলাম ভোটের ফলাফল ঘোষণা করেন। মাদরসার অধ্যক্ষ ড. মো. রুহুল আমীনসহ সকল প্রার্থী, মাদরাসার অন্যান্য শিক্ষক ও স্থানীয় লোকজন এ সময় উপস্থিত ছিলেন।
এ সময় নবনির্বাচিত অভিভাবক সদস্য শিক্ষক মো. রেজাউল করিম বলেন, একজন শিক্ষক হিসেবে শিক্ষকের সম্মান আত্ম মর্যাদা রক্ষা হয় এবং শিক্ষার্থীদের ছোট খাটো সমস্যা সমাধানের সর্বচ্চো চেষ্টা করা হবে।  #

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles