কসবায় মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ ও একাদশ শ্রেণির ক্লাস উদ্বোধন

কসবা মহিলা ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির উদ্বোধনী ক্লাস ও নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে কলেজ প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ মো. তসলিম মিয়া।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মহিলা ডিগ্রি কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি মো. ছামিউল ইসলাম। ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিংয়ের প্রভাষক আজহারুল ইসলাম ও অর্থনীতির প্রভাষক আজাদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কসবা পৌর বিএনপির সভাপতি মো. শরিফুল ইসলাম ভুইয়া, কসবা প্রেসক্লাব সভাপতি আবুল খায়ের স্বপন, পৌর বিএনপির সাবেক সভাপতি আশরাফ আলী, পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি বশির চৌধুরী, উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির মাওলানা শিবলী নোমানী, উপজেলা বিএনপির সহসভাপতি ও কলেজ পরিচালনা পর্ষদের বিদ্যুৎসাহী সদস্য মো. সানাউল্লাহ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আইয়ুম খান, সাংগঠনিক সম্পাদক মো. কামাল উদ্দিন, কসবা মহিলা মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মো. সাদ্দাম হোসেন প্রমুখ।

এসময় কলেজের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, এনটিভি অনলাইনের কসবা-আখাউড়া প্রতিনিধি সাংবাদিক সাইদুল ইসলাম, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ শিক্ষার্থীদের পরিবেশনায় একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles