নড়াইল ২ আসনে মনিরুল ইসলামের পক্ষে তৃণমূল নেতাকর্মীদের জয় জয়কার

তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লোহাগড়ার ৪ নম্বর নোয়াগ্রাম ইউনিয়ন বিএনপির উদ্যোগে কর্মশালা ও গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বিকেলে নোয়াগ্রামের ছত্রহাজারী হাইস্কুল মাঠে আয়োজিত সমাবেশে নড়াইল ২ আসনে আলহাজ্ব মো: মনিরুল ইসলামের দলীয় মনোনয়ন দেওয়ার দাবিতে তৃণমূল নেতারা সরব আর্জি জানান।এ সময় সভার সভাপতিত্ব করেন,ইউনিয়ন বিএনপি’র সভাপতি মো: খাইরুল ইসলাম। সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, নড়াইল জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আলহাজ্ব মো:মনিরুল ইসলাম।

সভায় প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন,লোহাগড়া উপজেলা বিএনপি’র সভাপতি, বারবার কারাবরণকারী ত্যাগী নেতা আহাদুজ্জামান বাটু। সভার সঞ্চালনায় ছিলেন, ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক মো. মশিয়ার রহমান। এ সময় সমাবেশে বক্তব্য দেন, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক কাজী সুলতানুজ্জামান সেলিম,সহসভাপতি নায়েব আলী,সাংগঠনিক সম্পাদক শিকদার শাহ আলম, নড়াইল পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক খন্দকার ফসিয়ার রহমান,লোহাগড়া পৌর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক এস এ সাইফুল্লাহ্ মামুন,পৌর বিএনপি’র সিনিয়র সহসভাপতি মোল্যা নজরুল ইসলাম,স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোল্যা আকিদুল ইসলাম,শ্রমিক দলের সভাপতি মো.আকতার হোসেন,কাশিপুর ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক মো.অলিয়ার রহমান,উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নাজমুল হুদা,নোয়াগ্রাম ইউনিয়ন কৃষক দলের সভাপতি নজরুল ইসলামসহ আরও অনেকে।

এ সময় নেতৃবৃন্দ’রা জানান,আগামী জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল–২ আসনে ধানের শীষ প্রতীকে আলহাজ্ব মো. মনিরুল ইসলামকে মনোনয়ন দিতে দলীয় প্রধানের প্রতি আনুষ্ঠানিক অনুরোধ জানানো হবে। কর্মসূচিতে ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা–কর্মী উপস্থিত ছিলেন

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles