সার্চ ফিচারের মাধ্যমে টিকটক ইউজাররা খুঁজে পাবে সঠিক তথ্য

বন্যা পরিস্থিতি সম্পর্কে সঠিক এবং নির্ভরযোগ্য তথ্য দিতে টিকটক সম্প্রতি একটি নতুন সার্চ গাইড চালু করেছে। এই গাইডটির মাধ্যমে বাংলাদেশের টিকটক ইউজাররা বর্ষাকালে বন্যার অবস্থা সম্পর্কে জানতে পারবে। এছাড়া, প্রাকৃতিক দুর্যোগ নিয়ে ছড়ানো ভুল তথ্য ও গুজব মোকাবিলা করতেও এই গাইডটি সহায়ক হবে। নিরাপদ এবং তথ্যভিত্তিক সচেতনতা বৃদ্ধিতে এটি টিকটকের অন্যতম একটি উদ্যোগ।

এখন থেকে টিকটকে বন্যা সম্পর্কিত কিছু সার্চ করলে একটি ব্যানার দেখা যাবে, যেখানে প্ল্যাটফর্ম ব্যবহারকারীদের নির্ভরযোগ্য উৎস থেকে তথ্য যাচাই করার জন্য সতর্ক করা হবে এবং নির্দেশনা বা গাইড দেয়া থাকবে। এই গাইডটি ইউজারদের দেশের বিশ্বস্ত সংস্থাগুলোর সঙ্গে যুক্ত করবে, যেমন বাংলাদেশ সরকারের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র (FFWC)। এছাড়া এই গাইড বা নির্দেশনায় টিকটকের ‘সেফটি সেন্টার’ এর লিঙ্ক রয়েছে। পাশাপাশি মানসিকভাবে সাহায্য করার জন্য ‘ট্র্যাজিক ইভেন্ট সাপোর্ট গাইড’ এর লিঙ্কও এখানে পাওয়া যাবে।

প্রাকৃতিক দুর্যোগ, দুর্ঘটনা অথবা কোনো ব্যক্তিগত ক্ষতি– এমন কোন ধরনের বিষয়গুলো ‘মর্মান্তিক ঘটনা’ হিসেবে ধরে নেয়া যায়, সেটি এই নতুন গাইডটিতে সহজভাবে বোঝানো হয়েছে। এতে আরও ব্যাখ্যা করা হয়েছে যে কিভাবে দায়িত্বের সাথে এই ঘটনাগুলো নিয়ে প্ল্যাটফর্মে কনটেন্ট শেয়ার বা রিপোর্ট করা উচিত।

টিকটকের দক্ষিণ এশিয়া অঞ্চলের পাবলিক পলিসি ও গভর্নমেন্ট রিলেশনস প্রধান ফেরদৌস মোত্তাকিন বলেন, “জরুরি পরিস্থিতিতে দ্রুত এবং সঠিক তথ্য জানা গুরুত্বপূর্ণ। তাই যারা সরাসরি দুর্যোগ মোকাবিলায় কাজ করেন, তাদের সহযোগিতায় আমরা এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো আমাদের ব্যবহারকারীদের কাছে আরও সহজে ও স্পষ্টভাবে তুলে ধরছি। এতে সবাই সচেতন হতে পারবে এবং নিজেদের নিরাপদ রাখতে পারবে।”

জরুরি সময়ে সঠিক তথ্য ও সহায়তা নিশ্চিত করতে টিকটক এই গুরুত্বপূর্ণ টুলগুলো সরাসরি ইউজার এক্সপেরিয়েন্সে যুক্ত করেছে। টিকটক এমন একটি ডিজিটাল স্পেস তৈরি করতে চায়, যেখানে মানুষ সঠিক তথ্য জানতে পারবে, নিজেদের মানসিক স্বাস্থ্যের যত্ন নিবে, এবং দায়িত্বশীল ব্যবহার করবে।

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles