ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে নওগাঁর সাপাহারে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। “গাছ লাগান,পরিবেশ বাঁচান” স্লোগানকে সামনে রেখে সোমবার সকালে উপজেলা কৃষি অধিদফতরের উদ্যোগে ও উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান তেঘরিয়া দ্বি মূখী উচ্চ বিদ্যালয়ের আয়োজনে উক্ত বৃক্ষরোপণ কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।
এ সময় উপস্থিত থেকে বৃক্ষরোপণের শুভ সূচনা করেন উপজেলা কৃষি অফিসার শাপলা খাতুন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন তেঘরিয়া দ্বি মূখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ভুট্টু পাহান, সিনিয়র সহকারী শিক্ষক নাসরিন আক্তার, সহকারী শিক্ষক তারেক আজিজ, মোকছেদুল হক,আব্দুর রাজ্জাক সহ প্রতিষ্ঠানের সকল শিক্ষক কর্মচারী ও শিক্ষার্থীগণ।
প্রতিষ্ঠান প্রাঙ্গণে কাঁঠাল,নিম ও জামগাছ রোপন করা হয় এবং শিক্ষার্থীদের মাঝে গাছ বিতরণ করা হয়।

