পঞ্চগড়ে সেনাবাহিনীর হাতে জাল ডলারসহ ৬ জন আটক

পঞ্চগড়ে বিশেষ অভিযানে চালিয়ে ৮০ হাজার জাল ইউএস ডলারসহ ৬ জনকে আটক করেছে সেনাবাহিনী।

বৃহস্পতিবার (১৯ জুন) দুপুরে পঞ্চগড় চৌরঙ্গী মোড় থেকে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছে থাকা জাল ডলার ছাড়াও মোবাইল ফোন, মাদকদ্রব্য ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

আটকরা হলেন, পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার চেংঠি হাজরাডাঙ্গা গ্রামের আনোয়ার হোসেন ডিপজল (৪২), একই গ্রামের ইয়াসিন আলি (৩২), দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার শতগ্রামের সোহেল ইসলাম (৩৪), একই এলাকার রমেশচন্দ্র বর্মন (৩৫), বীরগঞ্জ উপজেলার মরিচা ইউনিয়নের মোজাম্মেল হক (৫৫) এবং পঞ্চগড় শহরের ইসলামবাগ গ্রামের হোসেন আলী বাবু (৩৬)।

এ বিষয় বাংলাদেশ সেনাবাহিনী পঞ্চগড়ের কমান্ডার মেজর মেহেদী গণমাধ্যমকর্মীদের বলেন, আমাদের বাংলাদেশ সেনাবাহিনীর বিশেষ অভিযান পরিচালনা করে এই নকল টাকা ব্যবসায়ী চক্রটিকে ধরতে সক্ষম হয়।

তিনি সকলকেই সুনির্দিষ্ট তথ্যের মাধ্যমে সেনাবাহিনীকে সহযোগীতা করার আহ্বান জানান। ভবিষৎতে এই ধরনের অপরাধের বিরুদ্ধে অভিযান চলমান থাকবে বলে জানান তিনি।

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লা হিল জামান বলেন, জাল ডলার ও জব্দকৃত মালামালসহ ৬ জনকে থানায় হস্তান্তর করা হয়েছে।

আটকদের বিরুদ্ধে পুলিশের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে। আইনি প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে তাদের জেলা কারাগারে পাঠানো হবে।

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles