বাগেরহাটের গোটাপাড়া ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

‎বাগেরহাট সদর উপজেলার গোটাপাড়া ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সন্মেলন অনুষ্ঠিত হয়েছে।

১৯ জুন বৃহষ্পতিবার সকাল দশটায় এই দ্বি-বার্ষিক সন্মেলনে ভোট গ্রহন শুরু হয়ে বিকেল পাঁচটায় শেষ হয়। সন্মেলনে সভাপতি পদে ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি বাশারাত হাওলাদার ছাতা মার্কা প্রতীক নিয়ে ২৬৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দী ছিলেন সাবেক সাধারন সম্পাদক শেখ জালালউদ্দিন।তিনি চেয়ার প্রতীক নিয়ে পেয়েছেন ১৭২ ভোট। সাধারন সম্পাদক পদে খাঁন হাফিজুর রহমান হরিন প্রতীকে ১৪১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দী শেখ মোঃ কামাল হোসেন মোটরসাইকেল প্রতীক নিয়ে পেয়েছেন ১২১ ভোট। সিনিয়র সহ-সভাপতি পদে মোঃ মোশারেফ হোসেন।

যুগ্ন সাধারন সম্পাদক পদে শামীম হাসান ইমান এবং সাংগঠনিক সম্পাদক পদে হেমায়েত হোসেন হিমু নির্বাচিত হয়েছেন। দ্বি-বার্ষিক এই সন্মেলনের শুরু থেকে ভোট কেন্দ্রে উপস্হিত থেকে নির্বাচন পরিচালনা ও ফলাফল ঘোষনা করেন বাগেরহাট ২(সদর ও কচুয়া) নির্বাচনী এলাকার নির্বাচনী মনিটরিং টিম প্রধান লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম।

উৎসবমূখর পরিবেশে এই দ্বি-বার্ষিক সন্মেলনে উপস্হিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক ইঞ্জিনিয়ার এ টি এম আকরাম হোসেন তালিম।সদস্য সচিব মোজাফফর রহমান আলম। সাবেক জেলা সভাপতি ও প্রধান সমন্বয়ক এম এ সালাম।

জেলা বিএনপি নেতা সৈয়দ নাসির আহমেদ মালেক।খান মনিরুল ইসলাম।ডাঃ হাবিবুর রহমান।আবুল কালাম আজাদ বুলু সহ অন্যান্য নেতৃবৃন্দ।।


Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles