তারেক আজিজের কবিতা “আমার দ্বিতীয় পছন্দের ঋতু”

আমার ২য় পছন্দের ঋতু বলে–
ভালোবাসার কমতি রাখোনিকো কিছু।
হিমেল হাওয়ায়
ঘন কুয়াশা
পিছু পিছু ছুটে চলা,
ইউরোপ তুল্য কম কি কিছু?
মোটেও না!!
আমার ভালো লাগা
মেঠো পথ ধরে চলা।
ঘন কুয়াশার জোছনাস্নাত রাতে
স্কুলের সেই পথে
নীরবে একা,
হেঁটে হেঁটে ঘরে ফেরা।

আমার ২য় পছন্দের ঋতু বলে——
নৈসর্গিক সৌন্দর্যে
হৃদয় রাঙাতে
কমতি রাখোনি কোন কিছুই!
দেখেছি কুয়াশায় ঘেরা
সরিষা খেত
যেন জ্যোছনার তারা,
পথের ধারে ফুটা নিমফুল।
যেন ধূসরো পৃথিবীকে রাঙাতে—
বসন্তের আগাম বারতা নিয়ে
নব রূপে নতুন সাজে
সাজাতে ব্যাকুল।

আমার ২য় পছন্দের ঋতু বলে——
তৃষ্ণা নিবারণের,
জীবন্ত সেই স্বাদ হতে
বঞ্চিত করোনি কো কভু!!
তুষার জমানো কনকনে শীতে
তারো চেয়ে কনকনে গাড়ো খেজুরের রস-
যেন পাহাড়ি কমলার জুস,
পেয়ালা ভর্তি স্বর্গীয় অমৃত কোনো!!

আমার ২য় পছন্দের ঋতু বলে——-
উপভোগ হতে বঞ্চিত করেছো কী কিছু??
সন্দেহ করি বলে
সন্দেহের ঊর্ধ্বে গিয়ে,
নব রূপে নতুন করে
চিনেছি যে তোমায় গৃহবধূ!
কৃষক জেলে আর দিনমজুরের
পথ চলা ক্লান্ত পথের ধারে বসে—-
হীম হয়ে আসা রক্তে
স্বর্গীয় সুখের মত
অনূভুতি দিয়েছিলো
নরকের জ্বালাময়ী সেই আগুন!!

আমার ২য় পছন্দের ঋতু
কী- তা,
এতক্ষণে
বুঝেছো নিশ্চয়—–
বিধাতার কাছে আরতি জানায়-
স্বতন্ত্র বৈশিষ্ট্য নিয়ে
থাকুক চিরকাল,
প্রিয় শীতকাল।

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles