তালতলীতে প্রাইভেট হাসপাতাল ও ক্লিনিক মালিকদের নতুন নেতৃত্ব

তালতলীতে প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক মালিকদের সংগঠন ‘বাংলাদেশ প্রাইভেট হসপিটাল, ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশন এর উপজেলা শাখার নতুন কমিটি গঠিত হয়েছে।

বুধবার (১৮ জুন) দুপুরে তালতলী নিউ মেডিনোভা ডায়াগনস্টিক সেন্টারে স্বাস্থ্যখাত সংশ্লিষ্টদের উপস্থিতিতে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় এই কমিটি গঠন করা হয়। সভায় সভাপতিত্ব করেন চিকিৎসক . মো. হারুন অর রশিদ।

আলোচনায় বক্তারা বলেন, একটি অঞ্চলের স্বাস্থ্যব্যবস্থা যত উন্নত, জনগণের জীবনমান তত সমৃদ্ধ হয়। স্বাস্থ্যসেবা যেন পণ্যে পরিণত না হয়, সে দিকেও আমাদের সতর্ক দৃষ্টি রাখতে হবে।

সভা শেষে সর্বসম্মতিক্রমে গঠিত ৯ সদস্যের কমিটির নেতৃত্বে আনা হয় মো. নুরুজ্জামান ফারুককে সভাপতি ও মো. শামীম আহমেদকে সাধারণ সম্পাদক হিসেবে।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি: চিকিৎসক . মো. হারুন অর রশিদ।যুগ্ম সাধারণ সম্পাদক, মো. হাইরাজ মাঝি। কোষাধ্যক্ষ, চিকিৎসক . মহাসিন রেজা।
কার্যনির্বাহী সদস্য, মো. আলাউদ্দিন, মো. মাসুম ফরাজী মো. শহীদ মোল্লা ও চিকিৎসক মো. রুহুল আমিন।

নবনির্বাচিত সভাপতি মো. নুরুজ্জামান ফারুক বলেন, আমাদের লক্ষ্য শুধু ব্যবসা নয়, বরং তালতলীতে একটি মানবিক ও সাশ্রয়ী স্বাস্থ্যব্যবস্থা গড়ে তোলা।

সাধারণ সম্পাদক মো. শামীম আহমেদ বলেন, আমরা একটি ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম গড়ে তুলতে চাই, যেখানে প্রতিটি প্রতিষ্ঠান মানসম্মত সেবা নিশ্চিত করবে। অনিয়ম ঠেকাতে সক্রিয় থাকবো আমরা।

সভায় বক্তারা বলেন, স্বাস্থ্যসেবায় কোনো অনিয়ম বা প্রতারণা বরদাশত করা হবে না। জনগণের আস্থা অর্জন করতে প্রতিটি প্রতিষ্ঠানকে পেশাদারিত্ব ও সততার সঙ্গে এগিয়ে যেতে হবে।

তালতলীর স্বাস্থ্যখাতকে একটি রোল মডেল হিসেবে গড়ে তুলতে সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles