বাংলাদেশের হয়ে খেলার সুযোগ নিয়ে আশাবাদী কিউবা মিচেল

জাতীয় ফুটবল দলে প্রবাসীদের অংশগ্রহণ ক্রমেই বাড়ছে। সেই ধারায় নতুন আলোচনার কেন্দ্রে কিউবা মিচেলইংল্যান্ডে বেড়ে ওঠা এই ফরোয়ার্ড এখন বাংলাদেশের হয়ে খেলার সুযোগের অপেক্ষায়।

সান্দারল্যান্ডের যুব ও অনূর্ধ্ব-২১ দলে খেলা মিচেল একসময় মূল দলে জায়গা করে নেওয়ার দ্বারপ্রান্তে ছিলেন। তবে ক্লাব পুনর্গঠনের কারণে তাকে ছাড়ার সিদ্ধান্ত নেওয়া হয়। এর মধ্যেই বাংলাদেশের হয়ে খেলার সুযোগ পেয়ে বেশ উচ্ছ্বসিত এই তরুণ।

সান্দারল্যান্ডভিত্তিক ম্যাকেম নিউজকে দেওয়া সাক্ষাৎকারে মিচেল বলেন, “গত কয়েক সপ্তাহে বাংলাদেশের হয়ে খেলার কথা ছিল, কিন্তু রেজিস্ট্রেশনে দেরি হওয়ায় সেটা সম্ভব হয়নি। এখন অক্টোবর পর্যন্ত অপেক্ষা করতে হবে।”

বাংলাদেশের ফুটবলে উন্মাদনার কথা শুনে অনুপ্রাণিত মিচেল আরও বলেন, “বাংলাদেশের হয়ে খেলা হবে জীবনের একবারের অভিজ্ঞতা। এ রকম সুযোগ খুব কম ফুটবলার পায়।”

ইতোমধ্যে হামজা চৌধুরীর সঙ্গে যোগাযোগ করে বাংলাদেশের ফুটবল ও দর্শকসংস্কৃতি নিয়ে ধারণা নিয়েছেন মিচেল। সেই অভিজ্ঞতায় তিনি আরও আত্মবিশ্বাসী।

তরুণ এই ফরোয়ার্ডের অভিষেক হলে লাল-সবুজ জার্সিতে যুক্ত হবে আরও এক প্রবাসী প্রতিভা। ফুটবলভক্তরা এখন অধীর আগ্রহে অপেক্ষায়—কবে মাঠে দেখা যাবে কিউবা মিচেলকে।

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles