মণিরামপুরে ঈদের ছুটিতেও সেবা দিয়েছে পরিবার পরিকল্পনা বিভাগ

ঈদুল আযহার টানা ১০ দিনের ছুটির মধ্যেও মণিরামপুরে পরিবার পরিকল্পনা বিভাগের একঝাক কর্মী মা ও শিশুদের সেবা দিয়ে প্রসংশা কুড়িয়েছেন।

অন্যদিকে ছুটির মধ্যে সেবা পেয়ে ভূক্তভোগী মা ও শিশুরা আনন্দে উদ্ভাষিত। উপজেলা পরিবার পরিকল্পনা অফিস সূত্রে জানাযায়, দেশব্যাপী পবিত্র ঈদুল আযহা উপলক্ষে টানা ১০ দিন ছিল সরকারি ছুটি।

কিন্তু গর্ভবতি মা সহ সেবাগ্রহীতাদের স্বাস্থ্যের কথা বিবেচনায় নিয়ে উর্ধতন কর্তৃপক্ষের নির্দেশনায় পরিবার পরিকল্পনার কর্মীরা রোগীদের সেবা দেন। আর এ কারনে বিশেষ করে গর্ভবতিসহ সাধারন মা ও শিশুরা সেবা পেয়ে বেশ স্বাচ্ছন্দ বোধ করেন।

গত শনিবার ছুটির দিনে চালুয়াহাটি ইউনিয়ন পরিবার কল্যান কেন্দ্রে গিয়ে দেখা যায়, দায়িত্বপ্রাপ্ত পরিবার কল্যাণ পরিদর্শিকা নাসিমা খাতুন রোগীদের সেবা দিচ্ছেন। এর মধ্যে গর্ভবতি রোকেয়া খাতুন, মনোয়ারা খাতুন, সুমি খাতুনকে চেকআপ করা হয়। সেবা দেওয়া হয় বেশ কয়েকজন সাধারন রোগীকে।

একই দৃশ্য চোখে পড়ে উপজেলা পরিবার পরিকল্পনা অফিসে (এমসিএইচ ইউনিট)। পরিবার পরিকল্পনা পরিদর্শিকা লায়লা আনজুমান বানু জানান, সরকারি ছুটি থাকলেও রোগীদের স্বাস্থ্যের বিষয়টি প্রাধান্য দিয়ে সেবা দেওয়া হচ্ছে।

উপজেলা পরিবার পরিকল্পনা অফিসের মেডিকেল অফিসার ডা. সুদিপ্ত সেন জানান, ১০ দিনের ছুটির সময় ৫ জুন থেকে ১৫ জুন পর্যন্ত বিশেষ ব্যবস্থায় উপজেলার ১৭ টি পরিবার কল্যান কেন্দ্রে সেবা দেওয়া হয়।

এর মধ্যে প্রসব পরবর্তি সেবা ২৭ জন, গর্ভকালিন মা ৪২, কিশোর-কিশোরী সেবা ৭৭ জন, শিশু ৯৪ জন, সাধারন ২১৬ জন।

পরিবার পরিকল্পনা যশোরের উপ পরিচালক দিলদার হোসেন জানান, ঈদে ছুটির মধ্যেও গর্ভবতি মায়েদের স্বাস্থ্যের বিষয়টি বিবেচনায় নিয়ে বিশেষ ব্যবস্থায় পরিবার কল্যান কেন্দ্র খোলা রেখে যথাসম্ভব সেবা প্রদান করা হয়। আর এ জন্য পরিবার পরিকল্পনার দায়িত্বপ্রাপ্ত কর্মীরা ধন্যবাদ পাবার দাবিদার।

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles