মণিরামপুর অফিসার্স ক্লাবের নব নির্বাচিত পরিষদের সম্পাদককে সংবর্ধনা প্রদান

মণিরামপুর উপজেলা পরিষদের অফিসার্স ক্লাব নির্বাচনে নব নির্বাচিত সম্পাদক রেজাউল হককে সংবর্ধনা প্রদান করা হয়। রোববার সন্ধ্যায় অফিসার্স ক্লাবের পক্ষ থেকে সংবর্ধনার আয়োজন করা হয়।

ক্লাবের সভাপতি উপজেলা নির্বাহী অফিসার নিশাত তামান্না অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন। বিশেষ অতিথি ছিলেন সহকারি কমিশনার (ভূমি) নিয়াজ মাখদুম। এ সময় ক্লাবের পক্ষ থেকে নব নির্বাচিত সম্পাদক উপজেলা যুব উন্নয়ন অফিসার রেজাউল হককে সংবর্ধনা প্রদান করা হয়।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্বপালনকারী হিসাব রক্ষন অফিসার সেলিম রেজা, প্রাণি সম্পদ অফিসার ডা. তৌহিদুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন অফিসার সাইফুল ইসলাম, পল্লী উন্নয়ন অফিসার বিশ^জিৎ কুমার ঘোষ প্রমুখ।

উল্লেখ্য গত ২ জুন সন্ধ্যায় অনুষ্ঠিত অফিসার্স ক্লাবের নির্বাচনে পল্লী উন্নয়ন অফিসার বিশ^জিৎ কুমার ঘোষকে পরাজিত করে যুব উন্নয়ন অফিসার রেজাউল হক সম্পাদক নির্বাচিত হন।

পদাধীকার বলে উপজেলা নির্বাহী অফিসার নিশাত তামান্না সভাপতি হন।

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles