ফরিদগঞ্জের তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় বসতবাড়ি ভাংঙচুর ও আহত হয়েছেন মা ও ছেলে।
গত বৃহস্পতিবার সকালে উপজেলার ৯ নং গোবিন্দপুর ইউনিয়নের চাঁদপুর গ্রামের ভুঁইয়া বাড়িতে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী পরিবারের সদস্য রিয়াদ হোসেন জানান, আমাদের পার্শ্ববর্তী মৃত এলাহি বক্স ভূঁইয়ার পরিবারের সাথে জমি জমা দিয়ে বিরোধ চলে আসছিল। এসব নিয়ে তার ছেলে ইকরাম হোসেন ভূঁইয়া (৩২)আক্তার হোসেন ভূঁইয়া (৪৮)ইকবাল হোসেন ভূঁইয়া(৩৮) আমার বসত ঘরের সামনে গালমন্দ করলে আমরা প্রতিবাদ করি ।
এতে তারা ক্ষিপ্ত হয়ে আমাকে দেশীয় অস্ত্র দিয়ে আমার বসত ঘরে ঢুকে আমাকে আঘাত করে। পরবর্তীতে আমার মা আসলে তাকেও তারা প্রচন্ড আঘাত করে ঘরের ভিতর অবরুদ্ধ করে এবং জোর করে স্বর্ণালংকার নিয়ে যায়। এসময় আমার মা ও আমি মারাত্মকভাবে আহত হই।
এ সময় তারা মোঃ সোলাইমান সোহাগ হোসেন মীরসহ আরো অজ্ঞাত লোকজন নিয়ে আমাদের বিল্ডিং এর দরজা জানালা ভেঙ্গে ফেলে। পরবর্তীতে আমরা অবরুদ্ধ থাকা অবস্থায় ট্রিপল নাইনে ফোন দিলে পুলিশ এসে আমাদেরকে উদ্ধার করে ফরিদগঞ্জ সরকারি হাসপাতালে চিকিৎসার জন্য পাঠায়। এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিষয়ে এলাকায় সুবিচার পাইনি। এছাড়াও তারা এলাকার বিভিন্ন ব্যক্তিদের সাথে প্রায় খারাপ আচরণ এবং পেশিশক্তি প্রদান, হুমকি ধুমকি দিয়ে আসছে।
তাই সংশ্লিষ্ট প্রশাসনের কাছে এই ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানাই।এই ঘটনায় রিয়াদ হোসেন বাদী হয়ে ফরিদগঞ্জ থানায় একটি এজাহার দায়ের করা হয়েছে।

