মোরেলগঞ্জের সন্ন্যাসীতে ফাইনাল খেলায় জ্যাম ফাইটার্স চ্যাম্পিয়ন

 বাগেরহাটের মোরেলগঞ্জে চার দলীয় নাইট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। এ খেলায় জ্যাম ফাইটার্স ৩-২ গোলে রয়্যাল রেঞ্জারর্সকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়ে গৌরব অর্জন করেছেন।

শুক্রবার রাত ৮টায় সন্ন্যাসী  ফুটবল একাদশের আয়োজনে এসপি রশিদিয়া মাধ্যমিক বিদ্যালয়ে মাঠে অনুষ্ঠিত খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য, বাগেরহাট-৪, আসনে দলীয় মনোনয়ন প্রত্যাশী বিশিষ্ট সমাজ সেবক মোঃ মনিরুল হক ফরাজী।

সম্মানিত অতিথি ছিলেন সাবেক প্রধান শিক্ষক মোস্তফা জামান খান।

অনুষ্ঠানে মো. মহিউদ্দিন নওয়াবের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোঃ সেলিম মিয়া, উপজেলা বিএনপির যুগ্ম-আহŸায়ক এফ এম শামীম আহসান, বিদ্যালয়ের সভাপতি মো. মুছাফকাক্কা মিয়া, ফাস্ট সিকিউরিসি ইসলামী ব্যাংকের অবসরপ্রাপ্ত ব্যবস্থাপক এ কে এম রশিদ উদ্দিন আহমেদ বাদশা।

 

এ খেলাটি দেখতে বিপুল দর্শকের সমাবেশ ঘটে। অনুষ্ঠান সঞ্চালনা করেন মো. ইব্রাহিম হোসেন। #

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles