মোরেলগঞ্জে ট্রাষ্টের সেক্রেটারী কলেজ শিক্ষককে কুপিয়ে জখম

 বাগেরহাটের মোরেলগঞ্জে আবু হুরাইয়া (রাঃ) ট্রাষ্টের সেক্রেটারী কলেজ শিক্ষক অধ্যাপক ছবীর আহম্মদ (৫৫) ওপর সন্ত্রাসী হামলা ও কুপিয়ে জখমের ঘঠনার প্রতিবাদে হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবীতে শুক্রবার বেলা ১১ টায় মোরেলগঞ্জ প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলন করেছেন উক্ত ট্রাষ্টের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল আলীম খান সহ কমিটির সদস্যবৃন্দরা।

সংবাদ সম্মেলনে আবু হুরাইয়া (রাঃ) ট্রাষ্টের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল আলীম খান লিখিত অভিযোগে বলেন মোরেলগঞ্জ পৌর শহরের প্রান কেন্দ্রে আবু হুরাইয়া (রাঃ) ট্রাষ্টের একটি জায়গা বিগত ২ বছর ধরে রহিমা মেমোরিয়াল হাসপাতাল নামে একটি প্রতিষ্ঠানের পরিচালক মাসুদ বিল্লাহ ভাড়া না দিয়ে জোর পূর্বক অবৈধভাবে দখল করে রাখে। এ ঘটনার প্রতিবাদ ও প্রতিষ্ঠান ছেড়ে দিয়ে ট্রাষ্টের জায়গা খালি করে দিতে বলা হলে এতে তিনি ক্ষিপ্ত হয়ে ঘটনার দিন ১০জুন মঙ্গলবার সকালে ট্রাষ্টের বর্তমান সেক্রেটারী সরকারি সিরাজ উদ্দিন মেমোরিয়াল কলেজের অধ্যাপক ছবীর আহম্মদ তার নিজ ব্যবসায়ী প্রতিষ্ঠান নব্বইরশি অয়েল মিলে সকাল ১১ টার দিকে অবস্থান করছিলেন এ সময়ে মাসুদ বিল্লাহ লোকজন নিয়ে পরিকল্পিতভাবে সেক্রেটারী ছবীর আহম্মদের উপরে অতর্কিত হামলা চালিয়ে দেশীয় ধারালো অস্র দিয়ে তাকে কুপিয়ে গুরুতর জখম করে।
পরে স্থানীয় লোকজন আহতকে উদ্ধার করে প্রথমে মোরেলগঞ্জ স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করে। পরবর্তীতে তার অবস্থা অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থান্তরিত করা হয়। বর্তমানে সে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় ট্রাষ্টের সেক্রেটারী কলেজ শিক্ষক অধ্যাপক ছবীর আহম্মদের ওপর এধরনের সন্ত্রসী হামলার তিব্র নিন্দা জানিয়ে অবিলম্বে হামলাকারী মাসুদ বিল্লাহকে আইনে আওতায়া এনে গ্রেপ্তারসহ দৃষ্টান্তমূলক বিচারের দাবী জানিয়েছেন প্রশাসনের প্রতি ট্রাষ্টের নেত্রীবৃন্দ।
সংবাদ সম্মেলনে এ সময়ে উপস্থিত ছিলেন ট্রাষ্টের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল আলীম খান উপজেলা জামায়াতের আমীর আবু হুরাইয়া (রাঃ) ট্রাষ্টের সদস্য মাওলানা শাহাদাৎ হোসাইন, ট্রাষ্টের সহ-সভাপতি অধ্যাপক আব্দুল গফ্ফার হাওলাদার, উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাষ্টার মোঃ মনিরুজ্জামান, পৌর জামায়াতের সহকারী আমীর মাষ্টার মোঃ রেজাউল করিম। #

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles