নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানার ব্রাহ্মন্দী ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের বালিয়াপাড়ার মকবুল হোসেনের ছেলে সোহেল মেম্বার ওরফে ফেন্সি সোহেল বিগত ইউপি নির্বাচনে ক্ষমতার দাপট দেখিয়ে ইউপি সদস্য নির্বাচিত হয়।
নির্বাচিত হওয়ার পর থেকে সে আরও বেপোরোয়া হয়ে উঠে, পরবর্তীতে সে অবৈধ মাদক সেবন ও ক্রয়-বিক্রয়ের সাথে জড়িয়ে পরে, পরবর্তিতে এক সময় সে এলাকায় শীর্ষ মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিতি পায়।
ফজলুল হক ফজু এই শীর্ষ সন্ত্রাসী-মাদক ব্যবসায়ী সোহেল মেম্বার ফেন্সি সোহেল এর একান্ত সহযোগী।
জড়িত আসামি সোহেল মেম্বার ওরফে ফেন্সি সোহেল ও তার সহযোগীদেরকে গ্রেফতারের জন্যে নারায়ণগঞ্জ জেলা র্যাব-১১ গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা সহ তথ্য সংগ্রহ করতে থাকে।
পরবর্তীতে র্যাব-১১ এর একটি চৌকস আভিযানিক দল সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে ও ঢাকা ইন্ট উইং এর সহায়তায় আজ ১৩ জুন ভোরে কুমিল্লা জেলার দাউদকান্দি থানার দাউদকান্দি ব্রিজের টোল-প্লাজা এলাকায় অভিযান পরিচালনা করে আসামী সোহেল মেম্বার (৩৮) পিতা-মোঃ মকবুল হোসেন,
এবং ফজলুল হক ফজু (৩০) পিতা-আউয়াল,
উভয় সাং- বালিয়াপাড়া (ব্রাহ্মনন্দী) থানা আড়াইহাজার, জেলা-নারায়ণগঞ্জ।
দুজনকেই র্যাব-১১ গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত আসামীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা সূকৌশলে দীর্ঘদিন যাবৎ মাদক ক্রয়-বিক্রয়সহ সন্ত্রাসী কর্মকান্ডে জড়িত ছিল মর্মে স্বীকার করে।
গ্রেফতারকৃত আসামী সোহেল মেম্বার ওরফে ফেন্সি সোহেল-এর বিরুদ্ধে নারয়ণগঞ্জ জেলার বিভিন্ন থানায় সন্ত্রাসী ও মাদক, অপহরণ, চুরি, হত্যা চেষ্টাসহ ১৪-১৫টি মামলা রয়েছে।
এছাড়া গ্রেফতারকৃত আসামী ফজলুল হক হেফজু এর বিরুদ্ধে নারয়ণগঞ্জ জেলার বিভিন্ন থানায় সন্ত্রাসী, অপহরণ, ছিনতাইসহ ৪-৫টি মামলা রয়েছে।
গ্রেফতারকৃত আসামিদের পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানায় হস্তান্তর করা হয়েছে।

