ফুলবাড়ীতে গাছ থেকে পড়ে শিক্ষার্থীর মুত্যু

কুড়িগ্রামের ফুলবাড়ীতে জাম পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে অষ্টম শ্রেণির শিক্ষার্থী এক কিশোরের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৩ জুন) দুপুরে উপজেলার ফুলবাড়ী সদর ইউনিয়নের পশ্চিম পানিমাছকুটি গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিক্ষার্থীর নাম নাঈম (১৪)। সে ওই গ্রামের আব্দুল খালেকের ছেলে এবং ফুলবাড়ী আদর্শ উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী।

প্রত্যক্ষদর্শী আমিনুল ইসলাম ও রফিকুল ইসলাম জানান, আব্দুল খালেকের দুই ছেলের মধ্যে নাঈম ছোট। শুক্রবার দুপুর ১২ টার দিকে বাড়ীর পাশে সড়কের জাম গাছের পাকা জাম পাড়ার জন্য গাছে ওঠে নাঈম। উঁচু ডাল থেকে জাম পাড়ার এক পর্যায়ে পা পিছলে নিচে পড়ে গুরুতর আহত হয় সে। পরে পরিবারের লোকজন আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে অবস্থার অবনতি হলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে দুপুর দুইটার দিকে তার মৃত্যু হয়।

গাছ থেকে পড়ে ছোট ছেলের মৃত্যুতে পরিবারটিতে শোকের ছায়া নেমে এসেছে।

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুস ছালাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জাম গাছ থেকে পড়ে কিশোরের মৃত্যুর খবর শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles