নওগাঁর সাপাহারে পবিত্র ঈদুল আজহা শেষে শুভেচ্ছা বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে সাপাহার উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সাপাহার উপজেলা শাখা বিএনপির সাধারণ সম্পাদক সারোয়ার জাহান চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবদলের সদস্য মাহমুদুস সালেহীন।
এসময় আরো উপস্থিত ছিলেন সাপাহার উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুর নূর, সাবেক যুগ্ম আহবায়ক মোকলেছুর রহমান মুকুল , নওগাঁ জেলা যুবদলের সম্মানিত সদস্য জুয়েল হক, সাপাহার উপজেলা বিএনপির সাবেক আহবায়ক সদস্য মোস্তাফিজুর রহমান বাদল, পাতাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি আনিসুর রহমান, সাপাহার উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি আক্কাস আলী, যুগ্ম আহবায়ক আক্তার হোসেন সেচ্ছাসেবক দলের আহবায়ক মোতাহার হোসেন, সিনিয়র যুগ্ম আহবায়ক বদিউজ্জামান স্বপন, আব্দুলাহ আল মামুন, শামিম আহমেদ খোকন সহ উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী বৃন্দ।

