নড়াইলে সেনাবাহিনীর সফলতা, অবৈধ অস্ত্র উদ্ধার

নড়াইলের কালিয়ায় সেনাবাহিনীর অভিযানে সোহান মোল্যা (২৬) নামের এক শিক্ষার্থীর ঘর থেকে একটি উন্নতমানের অবৈধ স্নাইপার নাইট্রো রাইফেল উদ্ধার করেছে সেনাবাহিনী।

সেনাবাহিনী সূত্রে জানা যায়,টেলিস্কোপিক সাইট ও সাইলেন্সার যুক্ত ৪.৫ ক্যালিবারের স্নাইপার নাইট্রো রাইফেলটি দিয়ে অবৈধভাবে ব্যবহার করে স্থানীয় বাসিন্দাদের হুমকির মুখে ফেলছিল অভিযুক্ত সোহান।

রোববার গত (৮ জুন) রাত সাড়ে ১১ টা থেকে ভোররাত ৪টা পর্যন্ত উপজেলার পুরুলিয়া গ্রামে অভিযান চালায় সেনাবাহিনী। সোহান মোল্যা উপজেলার পুরুলিয়া গ্রামের আবুল কালাম মোল্যার ছেলে। তিনি খুলনার একটি কলেজের শিক্ষার্থী বলে জানান,অভিযুক্তের মা।

গোয়েন্দা তৎপরতা ও পর্যবেক্ষণের ভিত্তিতে নড়াইল ও কালিয়া সেনা ক্যাম্প যৌথভাবে অভিযান পরিচালনা করে। অভিযানে সেনা সদস্যরা আবুল কালাম মোল্যার বাড়িটি ঘিরে ফেলে এবং তল্লাশি চালিয়ে তার ছেলে সোহান মোল্যার বিছানার নিচে গোপনে রাখা একটি উন্নতমানের স্নাইপার রাইফেল উদ্ধার করে। অভিযানের খবর পেয়ে আগেই বাড়ি থেকে পালিয়ে যান সোহান ও তার বাবা।

পরে উদ্ধাকৃত উন্নত মানের স্নাইপার নাইট্রো রাইফেলটি কালিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করে সেনাবাহিনী। পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানায় পুলিশ। বর্তমানে পরিস্থিতি সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণে রয়েছে এবং গোয়েন্দা সংস্থাগুলো এলাকাটিকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।

এ ধরনের কার্যকর যৌথ অভিযান ভবিষ্যতেও সন্ত্রাস দমন এবং অস্ত্র চক্র নির্মূলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে সেনাবাহিনী আশাবাদ ব্যক্ত করেছেন।

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles