তালতলীতে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন

প্লাস্টিক দূষণ রোধ করুন এ প্রতিপাদ্যকে সামনে রেখে গুড নেইবারস বাংলাদেশ-এর উদ্যোগে বরগুনার তালতলীতে বিশ্ব পরিবেশ দিবস ২০২৫ উদযাপন করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ জুন) তালতলীর কড়ইবাড়িয়া টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে স্থানীয় প্রশাসন, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গুড নেইবারস বাংলাদেশ তালতলী সিডিপি-এর ম্যানেজার জনাব নাইমুর রহমান শোভন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন: উপজেলা একাডেমিক সুপারভাইজার জনাব গৌতম চন্দ্র বসু, ২১নং নলবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জনাব মোঃ নাসির উদ্দিন,কড়ইবাড়িয়া টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক মোঃ কার হোসাইন।
এছাড়া গুড নেইবারস-এর প্রকৃতি ও শান্তি ক্লাবের সদস্যরাও অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

বক্তারা বলেন,প্লাস্টিক দূষণ শুধু পরিবেশ নয়, মানবস্বাস্থ্যের জন্যও মারাত্মক হুমকি। এখনই সচেতন না হলে ভবিষ্যৎ প্রজন্মকে বসবাসের অযোগ্য একটি পৃথিবী উপহার দিতে হবে।
তারা পরিবেশ রক্ষায় বেশি বেশি গাছ লাগানোর আহ্বান জানান এবং নিজেদের অবস্থান থেকে সচেতনতা সৃষ্টির মাধ্যমে কাজ শুরু করার পরামর্শ দেন।

অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয় এবং ক্যাম্পাসে প্রতীকী বৃক্ষরোপণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles