নারী নির্যাতন প্রতিরোধে হটলাইন চালু করেছে পুলিশ হেডকোয়ার্টার্স

 

স্টাফ রিপোর্টার।।

নারী নির্যাতন, নারীর প্রতি আক্রমণাত্মক ভঙ্গি, কটুক্তি, ইভ টিজিং, হেনস্থা, যৌন হয়রানী বিষয়ে কার্যকরী ব্যবস্থা নিতে পুলিশ হেডকোয়ার্টার্স হটলাইন সেবা চালু করেছে। দেশের যেকোনো স্থানে এরূপ ঘটনা ঘটলে এ হটলাইন নম্বরে অভিযোগ দেওয়া যাবে।

হটলাইন নম্বরসমূহ হলো : ০১৩২০০০২০০১, ০১৩২০০০২০০২, ০১৩২০০০২২২২। উক্ত ফোন নম্বর গুলো ২৪ ঘন্টাই চালু থাকবে।

সোমবার (১০ মার্চ) পুলিশ হেডকোয়ার্টার্সের মিড়িয়া অ্যান্ড পিআর শাখার এআইজি ইনামুল হক সাগর এক প্রেস বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছেন।

এছাড়া, সাইবার অপরাধের শিকার নারীদেরকে আইনি সেবা ও সুরক্ষা প্রদানে পুলিশ সাইবার সাপোর্ট ফর উইমেন ফেসবুক পেজ পূর্বের মতই চালু রয়েছে।

বাংলাদেশ পুলিশ দেশের আইনশৃঙ্খলা রক্ষা এবং অপরাধ দমনের পাশাপাশি নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে। নারী ও শিশু নির্যাতনকারীদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণে বাংলাদেশ পুলিশ অঙ্গীকারাবদ্ধ।

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles