কুমিল্লার চান্দিনা পৌর এলাকায় অবস্থিত, ছায়কোট জামিয়া নূরীয়া নাজিরীয়া মাদরাসার শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
১৩ জুন বৃহস্পতিবার সকালে ছায়কোট জামিয়া নূরীয়া নাজিরীয়া মাদরাসার মিলনায়তনে স্বল্প সময়ে হিফজ সম্পন্ন করা, ৪০ দিনে শিক্ষার্থীদের প্রত্যাশিত টার্গেট পূরণ, বার্ষিক পরীক্ষা-২০২৩ এ সর্বোচ্চ নম্বরধারী, সর্বোচ্চ উপস্থিতি, ১৫ সপ্তাহ নিয়মিত শবিনা প্রদানে সর্বোচ্চ নম্বরধারী, প্রতিষ্ঠান কর্তৃক ছুটিকালীন বাড়ির কাজ যথাযথ সম্পাদন করা ও আখলাকে হাসানাসহ বিভিন্ন ক্যাটাগরিতে মোট ৪২ টি ক্রেষ্টসসহ পুরুস্কার প্রদান করা হয়।
এসময় অত্র হাফেজী মাদরাসার নির্বাহী পরিচালক মুফতী কাজী ছিদ্দিকুর রহমান নাজিরীর সভাপতিত্বে
উপস্থিত ছিলেন দাতা সদস্য মুহাম্মদ আব্দুল হক, কুমিল্লার মাদরাসায় দারুল ঈমানের পরিচালক মাওলানা সুফি ইউসুফ রেজভী, পঞ্চসার ইসলামিয়া ফাজিল মাদরাসার আরবি প্রভাষক মাওলানা আবু জাফর আহমাদ রেজা, অত্র মাদ্রাসার প্রধান শিক্ষক মুফতী মুহাম্মদ আবদুল হাকিম নাজিরী, সেক্রেটারি মো: সালাহ উদ্দিন, অর্থ সচিব মাও: হুমায়ুন কবির নাজিরী, মুহাম্মদ হাসিবুল মামুন, মুহাম্মদ সেলিম মিয়া,মুহাম্মদ বিল্লাল হোসেন, মুহাম্মদ শরিফুল ইসলাম, হাফেজ জাকিরুল ইসলাম, হাফেজ শাহাদাত হোসাইন,শিক্ষকমন্ডলীসহ
গন্যমান্য ব্যক্তিবর্গ।
অতিথিরা স্বল্প সময়ে হিফজ সম্পন্ন করায় মুহাম্মদ ফয়সাল রেজাকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।
বক্তারা এসময় প্রতিষ্ঠানের সাথে জড়িত সকলকে ধন্যবাদ জানিয়ে আহলে সুন্নাত এর মতাদর্শে পরিচালিত, দেশ প্রেমিক,হাফিজে কুরআন এবং সুন্নী আলিম গড়ে তোলাই প্রতিষ্ঠানের একমাত্র লক্ষ্য বলে জানান।
সম্পাদক ও প্রকাশক: এম রফিকুল ইসলাম।
ব্যবস্থাপনা সম্পাদক: জিয়া উদ্দিন।
ভারপ্রাপ্ত সম্পাদক: আব্দুর রহমান নাসির।
সহ সম্পাদক: আসমা আক্তার

